এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আনছে গুগল
গুগল সার্ভিসেস–সংক্রান্ত বিভিন্ন সহায়তা সেবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে গুগল। এআই সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্ট্যান্ট টুল দিয়ে গুগল সার্ভিসের সেবার জন্য সহায়তা দেবে গুগল।
নাইন টু ফাইভের প্রতিবেদনে বলা হয়, গুগলের কিছু সেবার সাপোর্ট পেজের ডান দিকে নিচের অংশে এআই চ্যাটবটের ডায়ালগ বক্স দেখা যাচ্ছে। যেখানে বলা রয়েছে, ‘হেই, আই অ্যাম আ নিউ সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট।’ সেখানে যেকোনো সহায়তার জন্য চ্যাট করার কথাও বলা রয়েছে৷ গুগল বলছে, সহায়তার জন্য এআই চ্যাটবট এখনো শিখন পর্যায়ে রয়েছে। অনেক সময় চ্যাটবটটি থেকে ভুল উত্তর পাওয়ার শঙ্কাও রয়েছে। যেকোনো সহায়তা পাওয়ার পর ব্যবহারকারীরা থাম্বস আপ বা থাম্বস ডাউন দিতে পারবেন। ফলে বোঝা যাবে, সহায়তা সেবা সহায়ক ছিল কি না। এআই–এর দেওয়া উত্তরের সূত্র দেখার অপশনও থাকছে। ‘ভিউ মাই অ্যানসার সোর্স’–এ ট্যাপ করলে তথ্যসূত্রও দেখাবে চ্যাটবটটি। এমনকি সহায়তা সেবায় উত্তর দেওয়ার পর ফলোআপের প্রাসঙ্গিক প্রশ্নও সুপারিশ আকারে দেখা যাবে। এখন পর্যন্ত গুগল ম্যাপস, মেসেজেস ও অ্যাকাউন্টের সাপোর্ট পেজে এই চ্যাটবক্স ডায়ালগ দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে নাইন টু ফাইভ গুগল।
এদিকে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে গুগল ডিপমাইন্ড। জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।
সূত্র: নিউজ১৮ ডটকম ও নাইনটুফাইভ ডটকম
ডিজিটাল মার্কেটিং পথচলা & MD. Roman Sarkar
ডিজিটাল মার্কেটিং পথচলা একটি বাংলা বই যা মোঃ রোমান সরকার রচনা করেছেন। বইটিতে ডিজিটাল মার্কেটিংের মূল বিষয়গুলি সম্পর্কে একটি বিস্তৃত আলোচনা রয়েছে। বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের পরিভাষা, বিভিন্ন ধরণের ডিজিটাল মার্কেটিং কৌশল, এবং ডিজিটাল মার্কেটিং পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নতুনদের জন্য একটি আদর্শ ভূমিকা। বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক বিষয়গুলি একটি সহজ এবং বোধগম্য উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। বইটি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য একটি ভাল ভিত্তি প্রদান করে।
বইটিতে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে:
ডিজিটাল মার্কেটিং কী?
ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরন
ডিজিটাল মার্কেটিং কৌশল
ডিজিটাল মার্কেটিং পরিচালনা
ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার
বইটি রকমারি ডট কম থেকে অনলাইনে কেনা যায়।
বইটির সারসংক্ষেপ
ডিজিটাল মার্কেটিং একটি ব্যবসার জন্য গ্রাহকদের সাথে যোগাযোগ করার এবং তাদের পণ্য বা পরিষেবাগুলি বিক্রি করার একটি শক্তিশালী উপায়। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, ব্যবসাগুলি তাদের লক্ষ্য দর্শকের কাছে তাদের বিজ্ঞাপনগুলিকে আরও সঠিকভাবে লক্ষ্য করতে পারে এবং তাদের মার্কেটিং প্রচেষ্টার ফলাফলগুলিকে আরও ভালভাবে পরিমাপ করতে পারে।
ডিজিটাল মার্কেটিং পথচলা বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের মূল বিষয়গুলি সম্পর্কে একটি বিস্তৃত আলোচনা রয়েছে। বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের পরিভাষা, বিভিন্ন ধরণের ডিজিটাল মার্কেটিং কৌশল, এবং ডিজিটাল মার্কেটিং পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নতুনদের জন্য একটি আদর্শ ভূমিকা। বইটিতে ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক বিষয়গুলি একটি সহজ এবং বোধগম্য উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। বইটি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য একটি ভাল ভিত্তি প্রদান করে।
বইটি থেকে শিক্ষণীয় বিষয়গুলি
ডিজিটাল মার্কেটিং একটি ব্যবসার জন্য একটি শক্তিশালী মার্কেটিং সরঞ্জাম।
ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরণের কৌশল রয়েছে।
ডিজিটাল মার্কেটিং কৌশলগুলিকে সফলভাবে পরিচালনার জন্য দক্ষতা প্রয়োজন।
বইটির মূল্য 100 BDT $1
Name of the Book (English) : Digital marketing trends
Book Name (বাংলা) : ডিজটাল মার্কেটিং পথচলা
Name Of the Author (English): MD ROMAN SARKAR
Author Name: Engineer MD Roman Sarkar
Author Name: Roman Sarkar
Author Name (বাংলা) : মো: রোমান সরকার
Place of Publication: Dhaka
Year of Publication : ৮ আষাঢ় ১৪৩০ / 2023-06-22
ISBN Number: 978-984-35-4564-0
Read book: https://www.rokomari.com/book/324605/digital-marketing-pothchola
সমস্যায় পড়লে ফেসবুক থেকে সহায়তা পাবেন যেভাবে
ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কারও আবার ফেসবুক অ্যাকাউন্ট চুরি বা হ্যাকড হয়ে যায়। এসব সমস্যা সমাধানের জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বেশ কিছু অফিশিয়াল মাধ্যম রয়েছে। ফেসবুকের কারিগরি সহায়তা নেওয়ার মাধ্যমগুলো দেখে নেওয়া যাক—
হেল্প সেন্টার
বিভিন্ন সমস্যার সমাধানের দিকনির্দেশনা দিতে হেল্প সেন্টার রয়েছে ফেসবুকের। হেল্প সেন্টারে ফেসবুকের বিভিন্ন সুবিধা ব্যবহারের কৌশল জানার পাশাপাশি সমস্যা সমাধানের দিকনির্দেশনা পাওয়া যাবে। সমস্যার ধরন বুঝে প্রশ্ন নির্বাচন করলেই সে বিষয়ের সমাধান জানিয়ে থাকে হেল্প সেন্টারটি। ফলে ব্যবহারকারীরা নিজেরাই সাধারণ সমস্যাগুলোর সমাধান করতে পারেন। হেল্প সেন্টার চালুর জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাব নির্বাচন করতে হবে। এরপর ‘হেল্প সেন্টার’ নির্বাচন করলে নতুন একটি পেজে ‘হাউ ক্যান উই হেল্প ইউ?’ অপশন পাওয়া যাবে। এরপর নিচে থাকা সার্চ বারে সমস্যার ধরন লিখলেই সে বিষয়ের সমাধান জানা যাবে।
সাপোর্ট ইনবক্স
কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পোস্টের বিরুদ্ধে অভিযোগ করার পর সেটির অবস্থা জানার জন্য সাপোর্ট ইনবক্স সুবিধা রয়েছে ফেসবুকের। সাপোর্ট ইনবক্স সুবিধা ব্যবহারের জন্য প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘সাপোর্ট ইনবক্স’ ট্যাবে ক্লিক করলেই ‘রিপোর্ট’ অপশন পাওয়া যাবে। অপশনটিতে ক্লিক করলে আপনার করা অভিযোগের বিষয়ে ফেসবুক কী ব্যবস্থা নিয়েছে, তা জানা যাবে। কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করলে, সে তথ্য জানা যাবে ‘ইউর অ্যালার্টস’ অপশনে।
ই–মেইলে যোগাযোগ
সমস্যা সমাধানে সরাসরি ই–মেইলের মাধ্যমেও ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা যায়। এ জন্য বেশ কিছু ই–মেইল ঠিকানাও রয়েছে ফেসবুকের। সাধারণ যেকোনো সমস্যার জন্য support@fb.com, সংবাদ জানার জন্য press@fb.com, ফিশিং হামলার বিরুদ্ধে অভিযোগ করার জন্য phish@fb.com এবং সাইবার নিপীড়ন করলে abuse@fb.com ঠিকানায় যোগাযোগ করতে হবে।
সূত্র: গ্যাজেটস নাউ
ফেসবুকের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচাররোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসবে।
ইসি সূত্র জানায়, এ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়— মূলত সে বিষয়েই আলোচনা হবে। বৈঠকে অংশ নিতে মেটার বাংলাদেশ-বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এরমধ্যেই সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘ফেসবুকের প্রতিনিধি দল এরমধ্যেই সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।’
নিয়ন্ত্রণহীন সাইবার অপরাধ
নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সাইবার অপরাধ। বেড়েই চলেছে সাইবার অপরাধের সংখ্যা। প্রযুক্তির অপব্যবহার করে সাইবার-দুর্বৃত্তদের হয়রানি রীতিমতো ভয়ংকর রূপ নিচ্ছে। তবে হতাশার খবর হলো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের এর মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো চুক্তিই (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি-এমলেট) করতে পারেনি। এখনো নিয়ন্ত্রণে আসেনি ভুয়া নিবন্ধিত মোবাইল সিম। এখনো ডাটাবেজের আওতার বাইরে রয়ে যাচ্ছে অনেক নতুন-পুরনো মোবাইল হ্যান্ডসেট। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে হারে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে সে অনুযায়ী যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে আমাদের কর্তৃপক্ষ। দিন দিন সাইবার অপরাধীদের বলয় আরও বিস্তৃত হলেও তা ঠেকাতে ব্যর্থ হচ্ছেন তারা। অন্যদিকে ‘এমলেট’ করতে না পারার কারণে মেটার কাছ থেকে অনেক ধরনের নিশ্চিত সেবা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
র্যাব বলছে, প্রয়োজনীয় ডকুমেন্টসসহ সাইবার অপরাধের রিপোর্ট করার পরও মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ কনটেন্ট সরায় মেটা। তাও আবার সময়সাপেক্ষ।
অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে মেটার ঘোষণামতে, সারা বিশ্বে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২৯৩ কোটি। এক বছর আগের তুলনায় এ সংখ্যা ১ শতাংশ বেড়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৭ কোটি। মেটার বরাত দিয়ে বাংলাদেশের একটি সংস্থা জানিয়েছে, বাংলাদেশে ১১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে, যা বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। বেশি অ্যাকাউন্ট হওয়ার কারণে অপরাধের সংখ্যা অন্য অনেক দেশের চেয়ে ঢের বেশি। তাই এ দেশে মেটার লোকাল অফিস স্থাপনের জন্য বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মেটাকে প্রকৃত অবস্থা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়নি। এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা খুব একটা লক্ষণীয় নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র বলছেন, বর্তমানে সরকারের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি)। যদিও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) সোশ্যাল মিডিয়া মনিটরিং ও নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে। সম্প্রতি এনটিএমসি কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং (সিবিঅ্যান্ডএফ) প্রজেক্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রবিরোধী, সমাজবিরোধী ও অনৈতিক সব কাজ মনিটরিং এবং সরিয়ে ফেলার সক্ষমতা অর্জন করেছে।
খোদ বিটিআরসির এক সূত্র বলছেন, বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় অপব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বিটিআরসির প্রধান পদক্ষেপ হচ্ছে এসব যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সংশ্লিষ্ট আপত্তিকর বা ক্ষতিকর পোস্ট-কনটেন্ট সরাতে অনুরোধ করা। কিন্তু বাস্তবতা হলো, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কখনোই পুরোপুরি এ অনুরোধ রাখে না। ফলে বিটিআরসির অনুরোধ করা সব পোস্ট বা কনটেন্ট সরানো হয় না অনেক ক্ষেত্রে। বিটিআরসির তথ্যে বাংলাদেশে ৭ কোটির বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছেন। এসব ব্যবহারকারীর অনেকেই আবার একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। বেশি ব্যবহার হওয়া সোশ্যাল মিডিয়াগুলো হলো ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, বিগো, লাইকি, ইমো ও টুইটার।
জানা গেছে, কেবল আইন প্রয়োগকারী সংস্থাগুলো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে মেটার সহায়তা নিতে পারছে। যদিও তা প্রত্যাশার তুলনায় অনেক কম। তবে ফেসবুক কর্তৃপক্ষ অর্থাৎ মেটা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে তার নিজের ইচ্ছানুযায়ী ডাটা সরবরাহ করে। এ ক্ষেত্রে ‘এমলেট’ না থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও জোর দিয়ে মেটার কাছ থেকে কোনো সহায়তা চাইতে পারছে না। মেটাও এতে বাধ্য নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেটাকে এ দেশে তাদের লোকাল অফিস করার অনুরোধ জানিয়ে এলেও গত বছর মেটা ভারতের কলকাতায় একটি ডাটা সেন্টার স্থাপন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে তারা অনেকটা এড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রযুক্তিবিদদের কেউ কেউ। তারা বলছেন, এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করা মেটার পলিসি ম্যানেজার শাবনাজ রশীদ দিয়ার চাকরি ছেড়ে দেওয়া নিয়েও নানা বক্তব্য আসছে।
এদিকে মেটার সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্কের কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার আগে তো ফেসবুকের সঙ্গে আমাদের যোগাযোগই ছিল না। এখন তো হরদম তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। বাংলাদেশে তো তাদের একজন নারী কর্মকর্তাও কাজ করছেন। মেটা আমাদের কথা শুনছে। কলকাতায় ডাটা সেন্টার করলেই যে আমাদের এখানে ফেসবুক তাদের লোকাল অফিস করবে না তা তো বলেনি। ফেসবুক আমাদের দেশে ব্যবসা করছে। ব্যবসার জন্যই তারা এ দেশকে হারাতে চাইবে না।’ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বর্তমান সরকারের অনেক সফলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন, গত পাঁচ বছরে ২৬ হাজারের বেশি পর্নো সাইট এবং হাজার হাজার জুয়ার সাইট ও অ্যাপস আমরা বন্ধ করেছি। প্রযুক্তি দিয়ে প্রযুক্তিগত অপরাধ মোকাবিলা করতে হয়। কারণ এ দেশে একজন মানুষও ডিজিটাল অপরাধ থেকে নিরাপদ নন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সাইবার-দুর্বৃত্তরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বাদ দিচ্ছে না। তার বিরুদ্ধে অশ্রাব্য শব্দ প্রয়োগ করছে।’
সম্প্রতি একটি অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আইটির ২৮টি খাতকে আমরা আয়কর অব্যাহতি দিয়েছি। এগুলোর কার্যকারিতা আছে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত। এগুলো নিয়ে এখন ভাবার সুযোগ রয়েছে। দেশের বড় বড় প্রতিষ্ঠান ফেসবুক, গুগলে বিজ্ঞাপন দিচ্ছে। সেখান থেকে তারা ভ্যাট দিলেও ট্যাক্স দিচ্ছে না। এটা নিয়ে সারা বিশ্বেই আন্দোলন হচ্ছে।’ ডিজিটাল ইকোনমি থেকে রাজস্ব বাড়ানোর সুপারিশ তুলে ধরে তিনি বলেন, স্বচ্ছভাবে এটাকে নিয়ে আসতে হবে। নতুন নতুন সার্ভিসেস কোড নেই। রাজস্বের জন্য নতুন কোড আসবে। রাজস্ব বোর্ডকে অটোমেশন বাড়াতে হবে। রাজস্ব বোর্ডে বিনিয়োগ বাড়াতে হবে।
তবে একাধিক সাইবার বিশেষজ্ঞ বলেছেন, ‘ইতোমধ্যে মেটা বাংলাদেশ থেকে সরাসরি বিজ্ঞাপন না নিতে বিবৃতি দিয়েছে। এখন থার্ডপার্টি দিয়ে আমরা বিজ্ঞাপনের অর্থ দিচ্ছি। মেটার সঙ্গে তো আমাদের দেশ এখনো এমলেট করতে পারেনি। তাহলে তারা তো তাদের মতোই চলবে। মেটার মতোই গুগল কিংবা অন্য সব সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রয়োজনে কূটনৈতিক চ্যানেলকে আরও কাজে লাগানো উচিত হবে সরকারের।’
তাদের মতে, এখনো ভুয়া নিবন্ধিত সিম বিক্রি হচ্ছে। তাহলে কীভাবে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট রোধ করা সম্ভব? নতুন ব্যবহৃত হ্যান্ডসেটগুলো ডাটাবেজের আওতায় আনা হচ্ছে বলা হলেও প্রকৃত বাস্তবতা কিন্তু ভিন্ন। এসব ফেক সিমের কারণে বেড়েছে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ঘিরে প্রতারণা এবং ইমো হ্যাকের মতো অপরাধ। এর কারণে সীমাহীন ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ। আবার বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনো সাইবার অপরাধ দমন, তদন্ত ও ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করতে পারেনি। রাজধানীকে দিয়ে সারা বাংলাদেশকে বিচার করা কখনো ঠিক হবে না। প্রত্যন্ত অঞ্চলের থানাগুলোয় এখনো সাইবার মামলা লিপিবদ্ধ করতে কিংবা তদন্তের জন্য প্রশিক্ষিত পুলিশ অফিসার পদায়ন করা সম্ভব হয়নি। একই সঙ্গে দেশের জনগণকে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় সাইবার সচেতন করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সচেতনতামূলক কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।
প্রযুক্তিবিদ সুমন হোসেন সাবির বলেন, ‘এ দেশে সাইবার ক্রাইমের অন্যতম একটি বড় প্ল্যাটফরম হলো ফেসবুক ও ইউটিউব। তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের প্রচলিত আইনের সঙ্গে সব ক্ষেত্রে মিলছে না। কিছু জায়গায় কনফ্লিক্ট তৈরি হওয়ার তাদের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে অনেক জেনুইন অনুরোধ তারা আমলে নিতে চায় না। এর নেপথ্য কারণ হলো, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষ থেকে মেটার কাছে যাওয়া বড় অংশের অনুরোধ পলিটিক্যালি মোটিভেটেড। এতে করে মিসট্রাস্ট তৈরি হয়। আমাদের দেশে মেটার অফিস করার কথা থাকলেও তারা কলকাতায় ডাটা সেন্টার করছে। এটা কীসের ইঙ্গিত?’ তিনি বলেন, ‘তথ্য সুরক্ষার জন্য ভারত একটি আইনের দিকে অনেক এগিয়ে গিয়েছিল। সেই আইনটির জন্য টুইটারের সঙ্গে তাদের ঝামেলা সৃষ্টি হয়েছিল। ভারত কিন্তু সেই আইন থেকে পিছিয়েছে। কিন্তু ভারতের আদলে আমাদের তৈরি করা খসড়াটি থেকে আমরা পিছিয়ে আসতে পারিনি। সেই খসড়াটি এখন ভেটিংয়ে আছে।’
এলিট ফোর্স র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল দীর্ঘদিন কাজ করেছেন সাইবার অপরাধ নিয়ে। দায়িত্বে থাকাবস্থায় কিছুদিন আগে তিনি বলেছিলেন, ‘সাইবার ক্রাইমের ভৌগোলিক কোনো সীমা-পরিসীমা নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ। শনাক্ত করাটা অনেক ক্ষেত্রে কঠিন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় সরকারবিরোধী গুজব ছড়ানোর মতো বিষয়গুলো বিদেশ থেকে করা হচ্ছে। সে ক্ষেত্রেও আমরা আইনি জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘ফেসবুক-ইউটিউবভিত্তিক সাইবার অভিযোগের ক্ষেত্রে কনটেন্ট ব্লক করতে আমরা তাদের রিপোর্ট করি। সে ক্ষেত্রে আমরা ২৫ থেকে ৩০ শতাংশ ইতিবাচক সাড়া পাই। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই তা সময়সাপেক্ষ হয়। এ ক্ষেত্রে র্যাবের অনেক সফলতা রয়েছে।’ ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়ার বক্তব্যও অনেকটা একই রকম। তিনি বলেন, ‘হেন কোনো বিষয় নেই, যে ইস্যুতে গুজব ছড়ানোর ঘটনা ঘটেনি। তবে দেশে অবস্থানরত এসব সাইবার অপরাধীর অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
সাইবার অপরাধের চিত্র : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) দেওয়া তথ্যানুযায়ী, ২০২০ সালে চারটি ভিন্ন আইনের অধীনে প্রতি মাসে গড়ে ১৬৯টি সাইবার-সংক্রান্ত মামলা হয়েছে। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে হয় ১৯৪। আর গত বছর এটি আরও বেড়েছে। ২০২২ সালে সাইবার-সংক্রান্ত মামলা হয়েছে ৩১৩টি। এর মধ্যে ২৮০টি মামলা তদন্ত করে সিটিটিসি। এসব মামলার মধ্যে ফেসবুক-সংক্রান্ত মানহানির ৯১টি ও পর্নোগ্রাফির মামলা ৫৮টি। এর বাইরে হ্যাকিং-সংক্রান্ত ৫১টি, ই-ট্রানজেকশনের ৪২, অনলাইন প্রতারণায় ২০ ও তথ্যপ্রযুক্তির মামলা ১৮টি। তথ্যপ্রযুক্তি, অনলাইন প্রতারণা, ই-ট্রানজেকশন ও হ্যাকিংয়ের ঘটনায় দায়ের হওয়া ১৩১টি মামলার সবকটির উদ্দেশ্যই ছিল অর্থ হাতিয়ে নেওয়া, যা সাইবার-সংক্রান্ত মোট মামলার ৪৭ শতাংশ।
ডিএমপি সূত্র বলছেন, সিডিএমএস, সিআইএমএস ও এসআইভিএস প্লাসের মতো আধুনিক সফটওয়্যার ব্যবহার করে অপরাধ ও অপরাধীদের পর্যালোচনা করে এটি নিয়ন্ত্রণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের তথ্য বলছে, ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া এ ইউনিটটি গত দুই বছরে ২২ হাজারের বেশি নারী অনলাইন বা সাইবার স্পেসে হয়রানির বিষয় নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে, যাদের মধ্যে বেশির ভাগ ভুক্তভোগীই সব ধরনের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করেছে।
পুলিশের সাইবার সাপোর্টের তথ্যমতে, হয়রানির শিকার বেশির ভাগ নারীকেই (৪৩ শতাংশ) ফেক আইডির মাধ্যমে ব্ল্যাকমেল বা হেনস্তা করা হয়েছে। এ ছাড়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) হিসাবমতে, ২০২২ সালে সাইবার অপরাধ বিষয়ে মোট মামলা হয়েছে ১৭১টি। এর মধ্যে ২০.৪৬ শতাংশ পর্নোগ্রাফি ও অনলাইনে হয়রানির অভিযোগের এবং ২৯.২৩ শতাংশ মামলা করা হয়েছে অনলাইনে প্রতারণার অভিযোগে। অন্যদিকে অ্যাকশন এইডের দেশের ছয়টি জেলার ওপর গবেষণা থেকে দেখা যায়, মাত্র ১৪.৯১ শতাংশ নারী অনলাইন হয়রানির বিরুদ্ধে অভিযোগ জমা দেয়।
অভিযোগকারীর মধ্যে বেশির ভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে (৪৪.১২ শতাংশ) এবং সবচেয়ে কমসংখ্যক (৫.৮৮ শতাংশ) সাইবার ক্রাইমের ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি ও ডিএমপির মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন। এ সংস্থাটির গবেষণা অনুযায়ী বেশির ভাগ নারী সামাজিকতার এবং পরিচয় ফাঁসের ভয়ে অনলাইনে নাম প্রকাশ না করেই অভিযোগ দেন।
বাংলাদেশে অফিস খুলতে ফেসবুক&ইউটিউবকে অনুরোধ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবের বাংলাদেশে অফিস খোলার জন্য সরকারের দায়িত্বশীল বিভিন্ন মহল থেকে বলা হয়েছে।
দেশ ও সরকারবিরোধী প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং বিভিন্নজনের বিরুদ্ধে মানহানিকর কনটেন্ট প্রচার বন্ধের লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়েক দফা ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তবে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ এ বিষয়ে সাড়া দিচ্ছে না।
১৪ জুন জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য মিলেছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান বলেন, অনলাইন জুয়ার কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। অনেক পরিবারে বিপর্যয় নেমে এসেছে। কোনোভাবেই অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করা যাচ্ছে না। অনলাইন জুয়ার বিজ্ঞাপন ফেসবুকে প্রচার হচ্ছে সবচাইতে বেশি।
পাশাপাশি ফেসবুক ও ইউটিউবে দেশবিরোধী প্রোপাগান্ডা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে মানহানিকর কনটেন্ট বেশি প্রচার হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত ফেসবুক কর্তৃপক্ষকে ভারতে অফিস খুলতে বাধ্য করেছে। ভারত ফেসবুক কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ ফেসবুক ও ইউটিউব ব্যবহার করছে। অথচ আমরা তাদের অফিস খুলতে বাধ্য করতে পারছি না। অফিস না থাকায় আমরা কোনো তদারকিও করতে পারছি না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকেন্দ্রিক ফেসবুকে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হবে। এসব প্রতিরোধের জন্য জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশে ফেসবুক ও ইউটিউবের একটি অফিস খোলা জরুরি।
কমিটির আরেক সদস্য এ সময় বলেন, আমরা বিভিন্ন সময়ে দেখেছি ফেসবুক ও ইউটিউবে সত্য-মিথ্যা যা খুশি লিখে প্রচার করা হচ্ছে। ছবি প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্য নানা তথ্য প্রকাশ করা হয়; যার আসলে সত্যতা মিলে না। খবর প্রকাশ করলে তার ভিত্তি বা সত্যতা না থাকলে বিভ্রান্তি তৈরি করে। সেই বিভ্রান্তি নিরসনের জন্য, বা যখনি কোনো বিতর্কিত সংবাদ হয়, সঠিক তথ্য ভিত্তিক না হয় তাহলে সেগুলো ফেসবুক ইউটিউব থেকে সরিয়ে দিতে পারে। বাংলাদেশে একটি স্থানীয় অফিস থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হবে।
তাছাড়া বস্তুনিষ্ঠ তথ্যভিত্তিক কোনো কনটেন্ট প্রচার হলে তার গ্রহণযোগ্যতাও বাড়বে।
এ সময় বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজেও সদস্যদের এসব বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন। তিনি বলেন, গুজব এবং অপপ্রচার বন্ধে সরকার সজাগ এবং সচেষ্ট। এ বিষয়ে আরও সজাগ এবং সতর্ক থাকতে হবে। পরে বৈঠকে সর্বসম্মতিক্রমে অনলাইন জুয়া, ফেসবুকে দেশবিরোধী অপপ্রচারসহ নানাবিধ সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে ফেসবুকের একটি স্থানীয় অফিস বাংলাদেশে স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয় কমিটির পক্ষ থেকে। জননিরাপত্তা বিভাগ এ নিয়ে কাজ করছে বলে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে পীর ফজলুর রহমান শনিবার যুগান্তরকে বলেন, বাংলাদেশে ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারী প্রচুর। তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন নিচ্ছে। অথচ অফিস খুলতে চায় না; এমনটি চলতে দেওয়া যায় না। ভারতের মতো বাংলাদেশেও ফেসবুক এবং ইউটিউবের স্থানীয় অফিস থাকতে হবে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
তিনি বলেন, গুজব প্রতিরোধ, ধর্মীয় উসকানি বন্ধ ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কোয়াটারলি সভা হয়। আমরা তাদের যেসব পেজ বন্ধ করার অনুরোধ করি তারা সেটা রাখে। ওইসব সভায় আমরা বেশ কয়েকবার ফেসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশে একটি স্থানীয় অফিস খোলার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা আমাদের বলেছে এখনি তাদের পক্ষে অফিস খোলা সম্ভব নয়। বিভিন্ন সময়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যৌথ সভার কার্যবিবরণীতে বাংলাদেশে স্থানীয় অফিস খোলার বিষয়টি উল্লেখ রয়েছে।
কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে ছবি ও ফাইল পাঠানোর সহজ উপায়
গুগলের নিয়ারবাই শেয়ার সুবিধা কাজে লাগিয়ে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে সহজেই ছবি বা ফাইল আদান-প্রদান করা যায়। এ জন্য কম্পিউটার ও ফোনে অবশ্যই নিয়ারবাই শেয়ার অ্যাপ চালু থাকতে হবে। অ্যাপটি ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক—
কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোনে ছবি বা ফাইল পাঠানোর জন্য নিয়ারবাই শেয়ার অ্যাপ চালুর পর ফোনের গুগল ফোল্ডার থেকে নিয়ারবাই শেয়ারের রিসিভ অপশনে ক্লিক করতে হবে। এরপর কম্পিউটারে চালু থাকা নিয়ারবাই শেয়ার অ্যাপ থেকে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এবার সিলেক্ট ফাইল অপশনে ক্লিক করে কাঙ্ক্ষিত ছবি নির্বাচন করে যে ফোনে ছবি বা ফাইল পাঠাতে হবে, সেটির নাম নির্বাচন করলেই নির্দিষ্ট ফোনে একটি পপআপ বার্তা দেখা যাবে। পপআপ বার্তার রিসিভ অপশনে ট্যাপ করলেই কম্পিউটার থেকে ফোনে ছবি বা ফাইল চলে যাবে।
উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে নিয়ারবাই শেয়ার সুবিধা ব্যবহার করা যায়। অ্যাপটি ব্যবহারের জন্য অবশ্যই ছবি বা ফাইল আদান-প্রদানের সঙ্গে যুক্ত ফোন ও কম্পিউটারে ওয়াই-ফাই ও ব্লুটুথ অপশন চালু রাখতে হবে। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা ফোনে কম্পিউটার থেকে ছবি বা ফাইল আদান-প্রদান করা যায়।
মহাকাশ পরিষ্কারের মিশন শুরু হবে ২০২৬ সালে
মহাকাশীয় বর্জ্য এখনো কোনো সমস্যা নয়। তবে অদূর ভবিষ্যতে এই বর্জ্যের কারণে যাতে মহাকাশে সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে মিশন পরিচালনার উদ্যোগ নিয়েছে সুইস স্টার্টআপ ক্লিয়ার স্পেস ও ফ্রেঞ্চ কম্পানি অ্যারিয়ানস্পেস। তাদের মিশনের নাম হবে ক্লিয়ারস্পেস১। অ্যারিয়ানস্পেস ভেগা-সি রকেট মহাকাশে পাঠানো হবে ২০২৬ সালের প্রথম ভাগে।
রকেটটির ওপরের অংশে থাকবে ভেগা সেকেন্ডারি পেলোড অ্যাডাপ্টার। এটি বহন করবে চারটি রোবটিক আর্মযুক্ত একটি মহাকাশ যান, যা মহাকাশ বর্জ্য সংগ্রহ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে আসবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে মহাকাশ যানসহ বর্জ্যটি পুড়ে যাবে। ক্লিয়ার স্পেসের সহপ্রতিষ্ঠাতা লুঁক পিগে বলেন, ‘যত দ্রুত মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি তত দ্রুত সেগুলো সরানোর ব্যবস্থা করছি না।
’ অ্যারিয়ানস্পেসের প্রধান স্টিফেন ইসরায়েল বলেন, ‘১০ সেন্টিমিটারের চেয়ে বড় ৩৪ হাজার বর্জ্য মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। সাড়ে ছয় হাজার স্যাটেলাইট মহাকাশ থেকে সেবা দিচ্ছে। এই দশকের শেষে সংখ্যাটা ২৭ হাজারে দাঁড়াতে পারে। তাই পৃথিবীর মানুষের কল্যাণে আমাদের উদ্ভাবনী সমাধান বের করতে হবে।
সূত্র : ডিজিটাল ট্রেন্ডস
বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরালো টিকটক
বাংলাদেশ থেকে ৪২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক। শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটক ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ৪২ লাখ ৩৬ হাজার ৪৯৩টি ভিডিও সরিয়েছে তারা। বৃহস্পতিবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিকটক এই তথ্য জানিয়েছে।
২০২২ সালের চতুর্থ প্রান্তিকে একই কারণে সরানো হয়েছিল ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। এছাড়া স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর ওপরও লক্ষ্য রাখে টিকটক। সেই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থাও নেয় প্ল্যাটফর্মটি।
২০২৩ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৯২ দশমিক ২ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। আর একদিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৫ দশমিক ৩ শতাংশ ভিডিও। সেই সঙ্গে এই প্রান্তিকে অপসারণ করা হয় ৯৯ দশমিক ৫ শতাংশ ভিডিও।
টিকটক কর্তৃপক্ষ বলছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৩) এই রিপোর্টে ভুল তথ্যের প্রচার রোধ এবং অনলাইনকে নিরাপদ করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জবাবদিহির মাধ্যমে আস্থা অর্জন, কমিউনিটির জন্য প্ল্যাটফর্মটিকে নিরাপদ করে তোলা এবং অনুকূল পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার কথাও উল্লেখ করেছে তারা।
টিকটক ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে প্ল্যাটফর্ম থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে ৯ কোটি ১০ লাখ ৩ হাজার ৫১০টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা ভিডিওর প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ। এই ভিডিওগুলোর মধ্যে ৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ৯১১টি ভিডিও সরানো হয়েছে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তবে পরে সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬২ লাখ ৯ হাজার ৮৩৫টি ভিডিও ফিরিয়ে দেওয়া হয়।