মূর্তি ভাঙা নয়, শত্রুর বিরুদ্ধে শক্তি ও কৌশল গড়া উচিত: মাহফুজের পরামর্শ
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ শুধু ভাঙার কাজ নয়, বরং এর বিকল্প গড়ারও লড়াই। এই মর্মে উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ‘গড়ার তাকত আছে আমাদের?’ শিরোনামে একটি পোস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মাহফুজ আলম বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি। এটি শুধু কিছু মূর্তি বা দালান ভাঙার ব্যাপার নয়। মূর্তি ভাঙার চেয়ে আমাদের উচিত শত্রুর শক্তির বিরুদ্ধে পাল্টা চিন্তা, শক্তি ও কৌশলগত পদক্ষেপ গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। তিনি আরও বলেন, লীগ বা শেখ হাসিনা নিজে কিছুই নয়, বরং তারা আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন। আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজেমনি তৈরি করছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা, দেশে এবং ডায়াসপোরায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে। আমাদের পাল্টা হেজেমনিও এই তিনটি বিষয়ের ওপর নির্ভরশীল। ভাঙার পর গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ নয়। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হোন। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এ মাসেই এ কাজগুলো আরও গতি পাবে। তিনি বলেন, আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এই আধিপত্যবাদ মোকাবেলায় দূরদর্শী পদ্ধতি গ্রহণ করা। কারণ, এই লড়াই মাত্র শুরু হয়েছে। অন্তত এক দশক পরে এই লড়াইয়ের একটা মিমাংসা হবে। অথচ সেজন্য আমাদের প্রস্তুতি এখনো সামান্য। মাহফুজ আলম বলেন, অভ্যুত্থানের পর আমাদের রাগ, ক্ষোভ ও ঘৃণাকে ইতিবাচক শক্তিতে রূপান্তরের সুযোগ তৈরি হয়েছিল। এখনও সেই সুযোগ হারায়নি। আগামী অন্তত এক দশকব্যাপী দীর্ঘ গণতান্ত্রিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের জন্য আমাদের সৃজনশীল শক্তিকে কাজে লাগানো দরকার। ভবিষ্যৎ পানে তাকান, ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে। এবার জিততেই হবে, আর জেতার উপায় একটাই—রাষ্ট্রকল্প, শক্তিশালী প্রতিষ্ঠান এবং দক্ষ ও মর্যাদাবান মানবসম্পদ গড়ে তোলা। আল্লাহ আমাদের ফেরাসত তথা দূরদৃষ্টি দান করুন।
তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে পারেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে চলতি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সূত্র মতে, অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা পদত্যাগ করে এই নতুন দলের নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে, যার লক্ষ্য জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। দলের নাম ও প্রতীক নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। দলের নেতারা জানান, তারা গণ–অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন—এমন ব্যক্তিদের নতুন দলে অন্তর্ভুক্ত করতে চান।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন গতকাল রোববার জানিয়েছেন, নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারির শেষাংশে আসবে। তাছাড়া, কিছু শীর্ষ নেতা পদত্যাগের পর দলের দায়িত্ব নিতে পারেন। এদের মধ্যে অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টার (মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ) মধ্যে একজন দলের নেতৃত্ব গ্রহণ করতে পারেন।
আখতার হোসেন আরও বলেন, ‘‘দলটির নাম, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের স্থান ও সময় সম্পর্কে আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’ তিনি উল্লেখ করেন, ‘‘এই দলের লক্ষ্য মূলত জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনীতি করা, যা ডান-বাম ধারার বাইরে।’’
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর সেপ্টেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করে এবং বর্তমানে সারা দেশে তাদের প্রতিনিধির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।
শেখ হাসিনার কন্যা পুতুলের আড়াই মিনিটের নাচের ভিডিও ভাইরাল
সায়মা ওয়াজেদ পুতুলের নাচের ভিডিও নিয়ে বিতর্ক: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও দেশের বাইরে অবস্থান করছেন। এবার সায়মা ওয়াজেদ পুতুলের একটি নাচের ভিডিও ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
ভিডিওটির দৈর্ঘ্য ২ মিনিট ৩২ সেকেন্ড। পোস্টের ক্যাপশনে জুলকারনাইন সায়ের মন্তব্য করেন, “নাচটা ঠিক পছন্দ হইলো না। আপনারা যারা মাইনষ্যের পরিবারের ছবি টবি নিয়ে টানেন, সেসব করবেন একটু সাবধানে। বইল্যা একটা ব্যাপার কিন্তু আছে, বেশি কুল হইতে গিয়া নিজের...”
এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছে এবং নাচের ভিডিও নিয়ে নানা মন্তব্য করেছে।
সরকারে থেকে কেউ নতুন দল গঠন করলে মেনে নিবে না জনগণ: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় অনুষ্ঠিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজন করে।
মির্জা ফখরুল ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কোনো আপত্তি না থাকলেও সতর্ক করে বলেন, “যদি কেউ সরকারের অধীনে থেকে দল গঠন করে, তবে তা দেশের জনগণ মেনে নেবে না।” তিনি বলেন, “ছাত্ররা যদি নতুন দল গঠনের মাধ্যমে রাজনীতিতে অংশ নিতে চায়, তারা যদি জনগণের মন জয় করার চেষ্টা করে, তবে আমরা তাদের স্বাগত জানাব।” কিন্তু, তিনি আরও বলেন, “এটা যদি সরকারের অধীনে থেকে করা হয়, তবে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করতে পারি, কিন্তু সংঘাতমূলক রাজনীতি থেকে দূরে থাকতে হবে।”
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, “আমরা আর গুম হতে দেখতে চাই না। আমাদের নেত্রী খালেদা জিয়া, ইলিয়াস আলী এবং মুন্নার মতো ব্যক্তিরা গুম হয়েছেন, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।” তিনি বলেন, “দেশে শান্তিপূর্ণ অবস্থা, আইনের শাসন, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা চাই আমরা। আর মানুষকে অত্যাচার করা, নির্যাতন করা—এগুলো এখনো সহ্য করা যাবে না।”
এছাড়া, মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা জনগণের ক্ষোভের কারণে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার শত্রুতা, তার অসৎ উদ্দেশ্য এখনো অব্যাহত রয়েছে। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থির করার চক্রান্ত করছে। তিনি এর আগেও বলেছিলেন যে, তিনি দেশ ছেড়ে পালাবেন না, কিন্তু আজ তিনি পালিয়েছেন। তবে, পালিয়েও তার দুষ্টামি, দেশের ক্ষতি করার অভ্যাস বন্ধ হয়নি।”
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল আরও বলেন, “এটা কেউ ভুলে যাবে না যে, কত মানুষকে হত্যার পর তিনি ক্ষমতায় এসেছেন। কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে। অথচ, তার মধ্যে একটুও অনুশোচনা নেই।” তিনি আরও বলেন, “তিনি শুধু ক্ষমতায় বসেছেন, মানুষকে মারতে, অত্যাচার করতে, তাদের ওপর নির্যাতন চালানোর জন্য।”
মির্জা ফখরুল এই বক্তব্যে বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন যে, তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণ তাদের পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
জনগণের ‘ভোট বর্জন’ ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে
১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আওয়ামী লীগের ‘ডামি’ নির্বাচন জনগণ বর্জন করেছে। জনগণের এই ভোট বর্জন ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে ডাকা ‘হরতাল ও গণ-কারফিউ’র সমর্থনে আজ রোববার দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় ১২-দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিলে শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, আজকে বাংলাদেশের মানুষের জন্য আরেকটি কলঙ্কজনক দিন। এই ভুয়া নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল। ক্ষমতাসীনেরা মনে করে, দেশের মানচিত্র জাহান্নামে যাক, অর্থনীতি জাহান্নামে যাক, গণতন্ত্র জাহান্নামে যাক, তাতে তাদের কিছু আসে-যায় না। তবে এই ভুয়া ভোটের মধ্য দিয়ে দেশ অর্থনৈতিক সংকটে পা দিল। এই প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে।
১২-দলীয় জোটের মুখপাত্র বলেন, তাঁরা যতটুকু দেখছেন, যতটুকু খবর পাচ্ছেন, ভোটদানের হার খুবই নগণ্য। কিন্তু সন্ধ্যার সময় হয়তো ভোটের হার বৃদ্ধি করে বিজয়ীদের নাম নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। নির্লজ্জ নির্বাচন কমিশন তা-ই পাঠ করে শোনাবে।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যাননি। তাঁরা এ সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন।
১২-দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, জনগণ ভোট বর্জনের মাধ্যমে আওয়ামী লীগের মুখের ওপর সমুচিত জবাব দিয়েছেন।
১২-দলীয় জোটের অন্য নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের এখনই পদত্যাগ করা উচিত। কারণ, ভোটাররা ভোটকেন্দ্রে যাননি। দেশের মানুষ এ সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে দিয়েছেন। তাই জনগণের নীরব ‘ভোট প্রত্যাখ্যান’ জাতির বিজয়।
১২-দলীয় জোটের নেতা-কর্মীরা আজ জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা বক্তব্য দেন।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আমিন।
প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করছেন যুবক
চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা গেছে। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় আজ দুপুরে প্রথম আলোকে বলেন, পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আশা করি, পরিচয় শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা যাবে।
সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন—শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।
গুলিবিদ্ধ দুজন কোন পক্ষের, তা নিশ্চিত হওয়া যায়নি। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেয়ামত উল্লাহ প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রের বাইরে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মহিউদ্দিন (বাচ্চু)। ফুলকপি প্রতীকের প্রার্থী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
রংপুর&১: বাড়ি বাড়ি ভ্যান পাঠিয়ে আনা হল ভোটার
রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে ভোট কেন্দ্রগুলো সকালের দিকে বেশির ভাগই ছিল ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। ভোটার উপস্থিতি বাড়াতে বাড়ি বাড়ি ভ্যান ও অটোরিকশা পাঠাচ্ছিলেন তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। সেগুলোতে করে অনেক ভোটার কেন্দ্রে আসেন। আজ রোববার সকাল ৮ থেকে বেলা ১টা পর্যন্ত সরেজমিনে গঙ্গাচড়ার অন্তত ১২টি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
রংপুর-১ আসনে নৌকার প্রার্থী নেই। লাঙল নিয়ে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সংসদ সদস্য মসিউর রহমান (রাঙ্গা) ও আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামান। মসিউর ও আসাদুজ্জামান যথাক্রমে ট্রাক ও কেটলি প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনে মোট ৯জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে লাঙল, ট্রাক ও কেটলি প্রতীকের মধ্যে। মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২২২।
সকাল ৯টায় রংপুর সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের চব্বিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্র এক-দু’জন করে ভোটার আসছেন।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এস এম মোর্শেদ প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৬১৮। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬৮টি ভোট পড়েছে। এর মধ্যে মহিলাদের ৬ নম্বর বুথে একটিও ভোট পড়েনি। ৭নং বুথে পড়েছে ১টি। বেলা ২টার দিকে এই প্রিসাইডিং কর্মকর্তা জানান, সাত শ’ র বেশি ভোট সম্পন্ন হয়েছে।
চব্বিশ হাজারী থেকে থেকে মৌলভীবাজার কেন্দ্রের সামনে এসে সড়কে বেশ লোকজন দেখা গেল। কথা হয় আবুল কাশেম ও মাজহারুল ইসলামের সঙ্গে। মাজহারুল বলেন, তিনি ভোট দিতে আসেননি। ভোটার উপস্থিতি দেখতে এসেছেন। আবুল কাশেমও ভোট দেবেন না বলেন জানান।
চব্বিশ হাজারী ভোট কেন্দ্রের পার্শ্ববর্তী আরাজি নিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গিয়েও ভোটার উপস্থিতি কম দেখা গেল। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা চন্দন কুমার রায় জানান, সকাল ১০টা পর্যন্ত ২৬৬টি ভোট পড়েছে। যদিও এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৯০।
একইভাবে গঙ্গাচড়া ডিগ্রি কলেজ কেন্দ্র, দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলকোন্দ তাকিয়া শরীফ দাখিল মাদ্রাসা, কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কুড়িবিশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে। এর মধ্যে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কুড়িবিশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা ভোটারের দুটি বুথ ছাড়া ভোটারের লাইন চোখে পড়েনি।
কুড়িবিশ্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ২৭ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে ৫-৬ নম্বর বুথে ভোটার পরিস্থিতি খুবই কম। দুপুর ১২টা পর্যন্ত ১০-১২টি করে ভোট পড়েছে।
ভ্যান ও অটোরিকশা পাঠিয়ে আনা হচ্ছে ভোটার
স্থানীয় ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রতীকের সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটার উপস্থিতি বাড়াতে তাঁরা বাড়ি বাড়ি ভ্যান ও অটোরিকশা করে ভোটার নিতে আসছেন।
বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পাশাপাশি দুটি ভোটকেন্দ্র। এই দুই কেন্দ্রের সামনে কথা হয় উপজেলা জাতীয় পার্টির উপজেলা কমিটির  যুগ্ম আহ্বায়ক আরঙ্গ জেব বাদশার সঙ্গে। তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি বাড়াতে তাঁরা ওয়ার্ড প্রতি ৩-৪টি ভ্যান রেখেছেন। সেগুলোতে করে ভোটারদের বাড়ি থেকে আনা হচ্ছে।’
কম ভোটারের উপস্থিতিতে শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
কম ভোটারের উপস্থিতিতে শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয়েছে বিকেল চারটায়। রাজধানী বা বাইরে ভোটের চিত্রে দেখা গেছে, ভোটার উপস্থিতি বেশির ভাগ ক্ষেত্রেই কম। রাজধানীতে ভোটার আসার হার সবচেয়ে কম। তবে ঢাকার বাইরে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেড়েছে ভোটার উপস্থিতি।
বেলা ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণ অবশ্য সর্বত্র নির্বিঘ্ন ছিল না। কোথাও কোথাও জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে। মুন্সিগঞ্জে সহিংসতায় ইতিমধ্যে প্রাণ গেছে একজনের। নরসিংদীতে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন শিল্পমন্ত্রীর ছেলে। ঢাকা-১৪ আসনে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে (ফলাফল বিবরণী) স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।
রাজধানীর কয়েকটি ভোটকেন্দ্রের একটি বিশেষ বিষয় ছিল—গণমাধ্যমকর্মী বা পর্যবেক্ষকদের দেখে ভোটারের লম্বা সারি তৈরি। তবে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকেরা চলে গেলে নিরুদ্দেশ হচ্ছে সেই সারি।
বিএনপিসহ বিরোধী বেশ কয়কটি দল এ নির্বাচন বর্জনের করেছিল। আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
আজ সকাল থেকে ভোট দেওয়ার হার ছিল বেশ কম। রাজধানীর সিটি কলেজে প্রথম দুই ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা পর্যন্ত ভোট পড়ে মাত্র ২ শতাংশ। ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারের উপস্থিতি একেবারেই কম। এই কেন্দ্রে প্রথম ৩ ঘণ্টায় ৭০ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯১৪ জন।
রাজধানীর বাইরেও ভোটার উপস্থিতি যে চোখে পড়ার মতো, তা বলা যায় না।
রাজশাহী-২ (সদর) আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ হাজার ৮২২ জন। সকাল ৮টা থেকে ভোট শুরুর ২ ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ে মাত্র ২০টি, যা মোট ভোটারের ১ দশমিক শূন্য ৯ শতাংশ।
তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বাইরের কিছু স্থানে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গাজীপুর-২ আসনের তিনটি কেন্দ্র ঘুরে বেলা একটার দিকে প্রথম আলোর প্রতিনিধিরা দেখেছেন, ৩ কেন্দ্রে ২৬ শতাংশ ভোট পড়েছে।
সহিংসতায় প্রাণ গেল একজনের
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মো. জিল্লুর রহমান মীরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।
জয়পুরহাট সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রের মূল ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দাবি, আতঙ্ক ছড়াতে কেউ পটকা ফুটিয়েছে।
জাল ভোট সমাচার
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
আজ সকাল ৯টার দিকে কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম। আজ সকাল আটটার দিকে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জাল ভোট দেওয়ার ঘটনা ঘটে। যাঁর বিরুদ্ধে এই জাল ভোট দেওয়ার অভিযোগ, তিনি আসনটির নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। অন্তত ২০টি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বা বের করে দেওয়া হয় বলে বেলা ১১টার দিকে প্রথম আলোর কাছে দাবি করেছেন প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম।
ক্যামেরা দেখলেই দীর্ঘ সারি, পরে নেই
রাজধানীসহ দেশের একাধিক আসনের কেন্দ্রে দেখা গেছে, গণমাধ্যমের ক্যামেরা বা পর্যবেক্ষক দেখলে সেখানে কৃত্রিম সারি তৈরি করা হচ্ছে। তারা চলে গেলে যাচ্ছেন সারিতে দাঁড়ানো ‘ভোটাররা’।
রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে দুপুর ১২টার দিকে একজন বিদেশি পর্যবেক্ষক আসার আগে তৈরি হয় ভোটারের দীর্ঘ সারি। তবে সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়।
ঢাকা-১৭ আসনের চারটি ভোটকেন্দ্র বনানী মডেল স্কুলে। কড়াইল এলাকার নারী ভোটারদের জন্য এই চার কেন্দ্র।
বেলা সোয়া ১১টার দিকে বনানী মডেল স্কুলে গিয়ে দেখা যায়, ভোটকেন্দ্রের বুথগুলোর সামনে কিছুসংখ্যক ভোটার রয়েছেন। ১১টা ২৫ মিনিটের দিকে হঠাৎ অনেক নারী ভোটার লাইন দিতে থাকেন। একপর্যায়ে লাইনটি স্কুলমাঠ পেরিয়ে সড়কে চলে যায়।
নির্বাচনে বেশি ভোট পড়ছে খুলনায়, কম সিলেটে
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, রোববার বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত হিসাবে দেখা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি ভোট পড়ছে খুলনা বিভাগে, কম সিলেটে। এছাড়াও ঢাকা বিভাগের আসনগুলোতে ২৫ শতাংশ, ময়মনসিংহ ২৯ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, রাজশাহী ২৬ শতাংশ, খুলনা ৩১ শতাংশ, রংপুর ২৬ শতাংশ, সিলেট ২২ শতাংশ ও বরিশালে ৩০ শতাংশ ভোট পড়েছে। সার্বিকভাবে কত শতাংশ ভোট পড়েছে, তা জানা যায়নি।
বিরোধীদের প্রত্যাখ্যান
জনগণ ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। একতরফা এই নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।’
নির্বাচনকে ‘ভোটার ছাড়া নির্বাচন’ বলে অভিহিত করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তাঁরা এসব কথা বলেন। ‘ভোট বর্জন’-এর আহ্বান জানিয়ে আজ দুপুরে এ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচনকে ‘ডামি ভোট’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মানুষ তো নাই। ভোটার নাই। এটা একটা ভোটার ছাড়া নির্বাচন।’
নির্বাচনে জনগণ ভোট দিতে যাচ্ছে না বলে দাবি করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি। আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দল দুটির নেতারা এসব কথা বলেন। সমাবেশের আগে প্রেসক্লাব ও পুরানা পল্টন এলাকায় ভোট বর্জন ও হরতালের সমর্থনে মিছিল করেন দল দুটির নেতা-কর্মীরা।
ভিন্ন দলের এজেন্টের অভাব
অনেক কেন্দ্রে নৌকা ছাড়া ভিন্ন দলগুলোর প্রার্থীদের এজেন্টদের পাওয়া যায়নি। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। আজ এ আসনের পাঁচটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এ চিত্র। এ আসনে আট প্রার্থী থাকলেও তিনজন প্রার্থীর এজেন্ট রয়েছে প্রতিটি ভোটকেন্দ্রে। বাকি পাঁচ প্রার্থীর কোনো এজেন্ট নেই।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তিনি ভোটকেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখতে পাননি। সিইসি আউয়াল বলেন, ‘আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে...পোলিং এজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’
আজ নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা রওশন এরশাদের
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবারের নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।
আজ বুধবার রাতে ঢাকার গুলশানের বাসায় অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রওশন এরশাদ এই ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি।
এদিকে রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদকে মনোনয়ন ফরম দিতে আজ রাত নয়টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও ফরম না নিলে রওশনের আসনে কী করবে, সে সিদ্ধান্ত নিয়ে রেখেছে দলটি।
জাপার দায়িত্বশীল একটি সূত্র জানায়, রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনে নির্বাচন করেন। সে আসনটি তাঁর জন্য খালি রাখা হয়েছে। শেষ পর্যন্ত রওশন দলীয় মনোনয়ন ফরম না নিলে সেখানে দলের ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি আবু মো. মুছা সরকারকে প্রার্থী করা হবে। তাঁকে ঢাকায় থাকতে বলা হয়েছে।সাংবাদিকদের রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাকিবকে শোকজ
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শোকজ করা হয়েছে। তাঁকে আগামীকাল শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের সই করা চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে, সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরায় আসার সময় কামারখালী এলাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকেন। তিনি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এতে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই খবর ও ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এই কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে লিখিত ব্যাখ্যা
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর গতকাল প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব আল হাসান। মাগুরায় পৌঁছে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন।
দলের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরাবাসীর ব্যানারে আয়োজিত এক নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নিজের জন্য এবং আওয়ামী লীগের জন্য ভোট চান। এ জন্য স্টেডিয়ামে একটি মঞ্চও তৈরি করা হয়।জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।
দলীয় কর্মীরা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে ঢাকা থেকে সড়কপথে মাগুরায় আসেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের এই প্রার্থীকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে মাগুরা ও ফরিদপুরের সীমান্ত গড়াই সেতু এলাকায় অবস্থান নেন হাজারো নেতা-কর্মী ও সমর্থক। কামারখালীর গড়াই সেতু থেকে মাগুরা শহরে ১২ কিলোমিটার পথ পাড়ি দিতে সাকিবের প্রায় ২ ঘণ্টা সময় লেগে যায়। এ সময় তাঁর গাড়িবহরে কয়েক শ মোটরসাইকেল ও চার চাকার গাড়ি দেখা যায়। এতে ওয়াপদা বাজার ও কামারখালী সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুপুরে সাকিবের গাড়িবহর যখন মাগুরা শহরে প্রবেশ করে, তখন সেখানে যানজটের সৃষ্টি হয়।
সরকারের পদত্যাগের প্রতিবাদে রবি ও সোমবার বিএনপির হরতাল
সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করল দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং গতকাল নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’
ঢাকাসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে বলে জানান এই বিএনপি নেতা।
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও এ তফসিল প্রত্যাখ্যান করেছে।
তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বিএনপির সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চও আজ দিনব্যাপী হরতাল করছে। এর সঙ্গে বিএনপির পঞ্চম দফা অবরোধ কর্মসূচি চলছে।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই হরতাল–অবরোধের মতো কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে দেশবাসী। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়েছে। দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় এখনো চলছে।
এর মধ্যেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের এমন বিরোধী অবস্থানের মধ্যে গতকাল ঘোষিত তফসিলে আগামী ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচনের ভোটের তারিখ রাখা হয়েছে। এরপর বিএনপি চলমান আন্দোলনে নতুন কর্মসূচির ঘোষণা দিল।
আওয়ামী লীগ কার্যালয়ে খিচুড়ি বিতরণ
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন আজ বৃহস্পতিবার দেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে দেখা গেল বিপরীত চিত্র।
ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আজ দুপুরে গিয়ে দেখা যায়, নেতা-কর্মীদের ভিড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় মুখর। সেখানে দুপুরে খিচুড়ি বিতরণ করা হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় আগের মতো আজও তালাবদ্ধ। সেখানে কোনো নেতা-কর্মী নেই, রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি। নেতারা বলছেন, গ্রেপ্তারের ভয়ে বিএনপির কোনো কার্যালয়ে কেউ যাচ্ছেন না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর। আওয়ামী লীগ জানিয়েছে, তারা আগামীকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবে।
বিএনপির অবরোধ কর্মসূচি চলছে। আজ অবরোধ শেষ হবে। সন্ধ্যায় তারা নতুন কর্মসূচি দিতে পারে। ইতিমধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণ অধিকার পরিষদ আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে। সাধারণত বিএনপি ও তার মিত্ররা একই কর্মসূচি দেয়।
আওয়ামী লীগের কার্যালয়ে খিচুড়িভোজ
বিএনপির অবরোধে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ‘শান্তি সমাবেশের’ কথা বলে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয়। পাশাপাশি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নেতা-কর্মীরা থাকেন।
বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তফসিল ঘোষণার পরদিন আজ নেতা-কর্মীদের উপস্থিতি বেড়েছে। আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমদ মনাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের শীর্ষ নেতাদের অবস্থান কর্মসূচিতে দেখা যায়।
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের জন্য খাবারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ। একটি ‘পিকআপ ভ্যানে’ বড় বড় পাতিলে করে খিচুড়ি আনা হয়েছে। সারিতে দাঁড়িয়ে প্লাস্টিকের থালায় খাবার নিচ্ছেন নেতা-কর্মীরা।
নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে খাবার গ্রহণ করতে নির্দেশনা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আলিম বেপারী। তিনি বলছিলেন, পর্যাপ্ত খাবার রয়েছে। কেউ হুড়োহুড়ি করবেন না।
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও আশপাশে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
বিএনপি কার্যালয়ে তালা
ঢাকায় গত ২৮ অক্টোবর সহিংসতা শুরুর পর বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হয়ে যায়। পরদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হন দলের কেন্দ্রীয়, জেলা ও তৃণমূলের নেতা-কর্মীদের অনেকে। প্রায় সব নেতা এখন আত্মগোপনে।
মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কার্যালয়ের সামনে ‘ডু নট ক্রস—ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে বিএনপি কার্যালয়ের ফটকের তিন দিক ঘিরে আলামত সংগ্রহ করে।
দুই দিন পর কার্যালয়ের দুই পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায় পুলিশ। মঙ্গলবার দুই পাশের কাঁটাতারের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। তবে বিএনপির নেতারা বলছেন, গ্রেপ্তার আতঙ্কে কার্যালয়ে কেউ যাচ্ছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। কার্যালয়ের সামনে সড়কে সতর্ক অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘোরাঘুরি করছেন।
২৮ অক্টোবরের পর আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে দেওয়া নির্বাচন কমিশনের চিঠি ফটকের ভেতরের অংশের একটি প্লাস্টিকের চেয়ারে পড়ে থাকতে দেখা যায়। সেখানে আরও কিছু চিঠি ছিল।
সামনের সড়কে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখা যায়, বিএনপির কার্যালয়ের সামনে কোনো যানবাহনকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ।
বিএনপির কার্যালয় লাগোয়া হোটেল ভিক্টোরির নিরাপত্তাকর্মী আবদুল আহাদ প্রথম আলোকে বলেন, কার্যালয়ে বিএনপির কেউ আসেন না। ২৮ অক্টোবরের আগে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীরা উপস্থিত থাকতেন।
পিটার হাসকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম। আজ বুধবার তাঁর ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সেই বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’
৬ নভেম্বর সন্ধ্যায় কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক বিন ওচমান শরীফ প্রমুখ।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এই ধরনের বক্তব্য দিইনি। পিটার হাস আমাদের মেহমান। আমি মেহমানদারি করার জন্য বলেছিলাম। তাঁকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দিইনি।’ ভিডিওর কথা উল্লেখ করা হলেও তিনি বক্তব্যের বিষয়টি অস্বীকার করেন।
তবে ফরিদুলের বক্তৃতার সময় মঞ্চে থাকা তারেক বিন ওচমান শরীফ প্রথম আলোকে বলেন, ‘জবাই করার বিষয়ে আমি শুনিনি। তবে পিটার হাসকে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয়ে শুনেছি। এ ধরনের বক্তব্য দেওয়াটা ঠিক হয়নি। তাই ভবিষ্যতে দলীয় সভায় এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হবে।’
এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি আজ গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি।’ তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন। ৮ নভেম্বর তা গণমাধ্যমে আসে।
বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'আওয়ামী লীগ আগ বাড়িয়ে কোনো সংলাপের উদ্যোগ নেবে না। চারটি মূল বিষয়কে বাইরে রেখে বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে সংলাপ হতে পারে।
আজ রোববার তিনি বলেন, 'আওয়ামী লীগ এখন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে।'
বায়দুল কাদের যে চারটি মূল বিষয়ের কথা বলেছেন সেগুলো হলো—তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবেন, সংসদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থায় থাকবে এবং নির্বাচন কমিশন  যেমন আছে তেমনই থাকবে।
ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনকালীন সরকারে বিএনপি থেকে কাউকে অন্তর্ভুক্ত করারও সুযোগ নেই। কারণ, সেখানে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই অংশ নিতে পারবেন।'
গতকালকের বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, 'দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি-জামায়াত যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার মাধ্যমে তাদের তথাকথিত সমাবেশকে নিয়ে জনমনে যে আশঙ্কা ছিল সেই আশঙ্কাই সত্যি হয়েছে।'
নির্বাচন বানচালের জন্য শত শত নিরীহ মানুষকে বিএনপি জিম্মি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'অফিস- আদালত, বাসাবাড়িসহ ব্যাপক ভাঙচুর করেছে তারা। যেকোনো উপায়ে ক্ষমতা দখলের জন্য আবারও তারা তাদের মজ্জাগত সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।'
বিএনপিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা কারো সঙ্গে গায়ে পড়ে সংঘাতে যাব না। কারণ, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তির কথা বলছি। কিন্তু আমাদের ওপর কেউ হামলে পড়লে পরিস্থিতি যেটা বলবে আমরা সেটাই করব।'
গতকালের হামলায় জড়িত সবার গ্রেপ্তার ও বিচার দাবি করে তিনি বলেন, 'বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ নির্বাচনের বিকল্প নেই। যদি পরিবর্তন চান, তাহলে আসুন। আমরা একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের বিষয়ে বদ্ধ পরিকর। নির্বাচন সময়মত হবে। জনগণ না চাইলে আমরা ক্ষমতা থেকে সরে যাব। আর যদি কেউ মনে করে সহিংসতা করে, অপকর্ম করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনি প্রক্রিয়াকে ভণ্ডুল করবেন, সেটা আমরা হতে দিব না।'
2024 সালে কারা সরকার গঠন করবে বলে আপনি মনে করেন?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আটক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে আটক করা হয়।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম উপস্থিত সাংবাদিকদের বলেন, 'পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে। আমি আশা করব পুলিশের কাছে, তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হোক।'
'বাসায় সাদা পোশাকের পুলিশসহ ইউনিফর্ম পরিহত অবস্থায় প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। তারপর ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে তাকে নিয়ে যায়,' যোগ করেন তিনি।
মির্জা ফখরুল অসুস্থ বলেও জানান স্ত্রী রাহাতারা বেগম।
যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার (গুলশান) মোহাম্মদ শহিদুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মির্জা ফখরুলকে ডিবি নিয়ে গেছে।'
ঘটনাস্থল থেকে ডেইলি স্টারের প্রতিবেদক জানান, গুলশান-২ এ মির্জা ফখরুলের বাসার নিচে সাড়ে ৯টার আগেই বেশ কিছু গাড়িতে পুলিশের অবস্থান দেখা যায়। সেখানে ইউনিফর্ম পরা পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ছিলেন।
পরে বিএনপি মহাসচিবকে নিচে নিয়ে এসে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ।
গতকাল নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে নেতাকর্মীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর রোববার সারাদেশে হরতালের ঘোষণা দেয় বিএনপি।
রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, 'শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের পরিকল্পিত তাণ্ডব ও সশস্ত্র হামলা নজিরবিহীন ও ন্যক্কারজনক। বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নেতা ও পুলিশের বক্তব্যেরই প্রতিফলন এই সশস্ত্র ও রক্তাক্ত আক্রমণ।'
এর আগে গত বছর ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ৯ ডিসেম্বর ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
তুলে নেওয়ার পর বিকেলে তাদের পুলিশের ওপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি।
বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে আব্বাসের বাসা ঘিরে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ বাড়ির প্রধান গেইট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভিতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।তিনি গণমাধ্যমকর্মীদের মির্জা আব্বাসের বাড়ির সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
২৮ অক্টোবর নয়াপল্টন ঘিরে প্রস্তুতি বিএনপির
রাজধানীর নয়াপল্টন ঘিরেই ২৮ অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের স্থান নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে—এমন দিক মাথায় রেখেই সে প্রস্তুতি শুরু করেছে দলটি। তবে মহাসমাবেশ ঘিরে নিজে থেকে সংঘাতে না জড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বরং সরকারের দিক থেকে ‘আক্রমণ’ করা হলে তাতে উল্টো সুবিধা হবে বলে মনে করে দলটি। কারণ, এতে সরকারের অগণতান্ত্রিক মনোভাবই প্রকাশ্য হবে।
বিএনপির নীতিনির্ধারণী একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে। তাঁরা বলছেন, এক বছর ধরে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছে। চূড়ান্ত আন্দোলনের শেষটাও হবে অহিংস ও শান্তিপূর্ণ। এমন অবস্থানের পেছনে আরও একটি কারণ হলো, বিএনপি বুঝেছে সরকারের হয়ে এককাট্টা পুলিশ-প্রশাসনের মুখোমুখি হয়ে তারা টিকতে পারবে না। এ ক্ষেত্রে দলটির কৌশল হচ্ছে নিজে থেকে সংঘাতে না জড়ানো।
দলটির উচ্চপর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশসহ সামনের কর্মসূচিগুলোতেও ‘শান্তিপূর্ণ’ অবস্থান বজায় রাখার পেছনে লক্ষ্য দুটি। সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে পুলিশ-প্রশাসনসহ সরকারের ভূমিকাকে আরও স্পষ্ট করা। এ ছাড়া কর্মসূচি ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক বিশ্ব থেকে ত্বরিত কার্যকর পদক্ষেপেরও আশা করেন বিএনপির নীতিনির্ধারকেরা।
১৮ অক্টোবর নয়াপল্টনে এক সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা করে বিএনপি। এর দুই দিন পর ২০ অক্টোবর আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশের কর্মসূচি দেয়। গত ডিসেম্বর থেকেই বিএনপির পাল্টা কর্মসূচি দিয়ে আসছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াতে ইসলামীর ব্যানারে ঢাকায় কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। আর ঢাকার কোথায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নেবেন। মন্ত্রী বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করে, কমিশনার নিশ্চয়ই তাদের অনুমতি দেবেন।
রাজবাড়ীতে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা ১২টায় রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখর রায়ের আদালত এই আদেশ দেন। আজ সকালে জামালপুর কারাগার থেকে রাজবাড়ীর আদালতে আনা হয় আবু সাঈদ চাঁদকে।
মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাড. লিয়াকত আলী বাবু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করে জামিন আবদেন করা হয়। এ সময় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ২৪ ও ২৫ মে দুপুরে রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস এই মামলা দুটি করেন।
বাদী পক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন বলেন, আমরা সকল তথ্য প্রমাণ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। সেই সাথে আসামির রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আসামির জামিন না মঞ্জুর করেছেন। সেই সাথে রিমান্ডের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
নির্বাচন নিয়ে প্রশ্ন কেন
দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন নির্বাচন নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, সে প্রশ্নই তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকে যখন সুষ্ঠুভাবে নির্বাচন আমরা করছি, তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করা, এর অর্থটা কী? আজ দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন নির্বাচন নিয়ে প্রশ্ন কেন?’
গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন।
কোনো দেশের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘অনেক দেশে নির্বাচন তো এখনো তাদের বিরোধী দল মানেইনি। এ রকম তো ঘটনা আছে। তারপরও আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে।’
আওয়ামী লীগ সরকারের অধীনে সংসদের বিভিন্ন উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ যত নির্বাচন হয়েছে, সব স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে—এমন দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে?
সংসদ নেতা শেখ হাসিনা বলেন, আগামী অক্টোবরে সংসদের আরেকটি অধিবেশন বসবে। সেটিই হবে চলতি একাদশ সংসদের শেষ অধিবেশন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে যদি জনগণ ভোট দেয়, আবার এদিকে (সরকারি দল) আসব। না দিলে ওদিকে (বিরোধী দল) যাব। কোনো অসুবিধা নাই। জনগণের ওপর আমরা সব ছেড়ে দিচ্ছি।’
তবে দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্র যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যেন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। কোনো চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে দেখি নির্বাচন নিয়ে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সবাই সোচ্চার। যেসব দেশ আমাদের দেশের নির্বাচন নিয়ে কথা বলছে, আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, তাদের কাছে আমার প্রশ্ন, পঁচাত্তরের পর থেকে বারবার যে নির্বাচনগুলো হয়েছিল, সেই সময় তাদের এই চেতনাটা কোথায় ছিল? জানি না, তাদের এই বিবেক কি নাড়া দেয়নি?’
২০১৪ সালের নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তখন জনগণ তা মেনে নেয়নি। এরপর ২০১৮ সালে নির্বাচনে তারা (বিএনপি–জামায়াত) নির্বাচনে আসে। বিএনপি বাণিজ্য করে ৩০০ আসনে ৭০০ মনোনয়ন দেয় বলেও অভিযোগ করেন তিনি।
মানুষের অবশ্যই কষ্ট হচ্ছে
জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মূল্যস্ফীতি বেড়েছে। কিছু মানুষের অবশ্যই কষ্ট হচ্ছে। তবে জিনিসের অভাব নেই। উৎপাদনে ঘাটতি নেই। আন্তর্জাতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা হিসাব করে চলতে হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যাংকের সুদের হার বাড়ানো হয়েছে। টাকা ছাপানো হচ্ছে না। অনেকেই বলছে, টাকা ছাপিয়ে টাকা ছড়ানো হচ্ছে। টাকা ছাপানো একদম বন্ধ করে দেওয়া হয়েছে।
ডলার–সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, খোলাবাজারে ডলার কেনাবেচার বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিত্যপণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে টাকা দেওয়া হচ্ছে। ডলারের ওপর চাপ কমাতে ভারতের সঙ্গে লেনদেনে নিজস্ব অর্থে কেনাবেচার চুক্তি করা হয়েছে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাজারে গেলে কোনো জিনিসের অভাব নেই। মনে হয়, কৃত্রিম উপায়ে মূল্য বাড়ানো হয়, ইচ্ছা করে বাড়ানো হয়। অনেক সময় গোডাউনে রেখে দিয়ে কেউ কেউ এ রকম খেলা খেলে। সরকার পদক্ষেপ নিলে কমে আসে।’
বাণিজ্যমন্ত্রীকে বাজার তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে বিশেষভাবে দেখার জন্য, কেন জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে
হাসপাতালেই থাকতে হচ্ছে খালেদা জিয়াকে
এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কখনো ভালো থাকছে, আবার পরক্ষণেই খারাপ হচ্ছে। ফলে তিনি এখনই বাসায় ফিরতে পারছেন না বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।
গতকাল বুধবার জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ‘অত্যন্ত জটিল’। সে কারণে মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তাঁর লিভার, হৃদ্‌যন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত—এ তথ্য তাঁর মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হয়েছিল ২০২১ সালের ২৮ নভেম্বর। তখন থেকে প্রায় দুই বছরে তাঁর পরিপাকতন্ত্রে কয়েকবার রক্তক্ষরণ হয়েছে।
গত মঙ্গলবার সকালে বিএনপির নেত্রীর মেডিকেল বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। মেডিকেল বোর্ডের এই সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে অনেক আগেই এই প্রত্যঙ্গ সংকুচিত হয়ে এর কার্যক্ষমতা প্রায় নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতিতে তাঁর লিভারে জটিলতা বেড়ে গেছে এবং রক্তক্ষরণের ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে।
লিভার সিরোসিস এমন একটি রোগ, যার ফলে লিভার বা যকৃৎ তার স্বাভাবিক কাজগুলো যেমন বিপাক ক্রিয়া, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি করা, ওষুধ ও রাসায়নিকের শোষণ, খাদ্যের পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা করতে পারে না। খালেদা জিয়া এসব সমস্যায় ভুগছেন বলে তাঁর মেডিকেল বোর্ডের ওই সদস্য জানিয়েছেন।
সার্বক্ষণিক চিকিৎসা
মেডিকেল বোর্ডের সদস্য উল্লেখ করেন, লিভার সিরোসিসের প্রভাবে মূল তিনটি প্রত্যঙ্গের একটি কখনো একটু ভালো থাকলে আরেকটিতে জটিলতা বেড়ে যাচ্ছে। যেমন লিভারের জটিলতা বেড়ে গেলে তার চিকিৎসা দিয়ে একটা পর্যায়ে যখন আনা সম্ভব হচ্ছে, তখন কিডনি বা হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দিচ্ছে। আবার সেই জটিলতা সামলাচ্ছেন চিকিৎসকেরা। এভাবেই খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে। এই চিকিৎসায় অনেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ারও ঝুঁকি থাকে। ফলে পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকদের খুব সতর্কতার সঙ্গে ওষুধ দিতে হচ্ছে।
মেডিকেল বোর্ডের এই সদস্য আরও জানিয়েছেন, খালেদা জিয়াকে যেহেতু সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিতে হচ্ছে, সে কারণে তাঁকে এখন বাসায় নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় তাঁর বাসায় ফেরার ব্যাপারে তাঁরা সুনির্দিষ্ট কোনো সময়ও বলতে পারছেন না।
‘লিভার প্রতিস্থাপন জরুরি’
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য দুই বছর ধরেই পরামর্শ দিয়ে আসছেন। এখন তাঁদের পরামর্শ হচ্ছে, খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে তাঁর লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্ল্যান্ট) করা প্রয়োজন। তাঁরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর লিভারের জটিলতায় দেশে যে চিকিৎসা আছে, তার সর্বোচ্চটা তাঁরা দিয়েছেন। এখন এর বাইরে তাঁদের কিছু করার নেই।
বিএনপি নেত্রীর পরিবারের পক্ষ থেকেও তাঁকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল বলে জানা গেছে। সেই আবেদনের সঙ্গে মেডিকেল বোর্ডের লিখিত পরামর্শও যুক্ত করা হয়। তাঁর পরিবারের একজন সদস্য জানিয়েছেন, সরকারের দিক থেকে তাঁরা কোনো সদুত্তর পাননি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই।
এখন লম্বা সময় ধরে খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হচ্ছে। এর আগেও গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় পাঁচ দিন পর তিনি বাসায় ফেরেন।
গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দী হন। ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে। তখন থেকে তিনি গুলশানের বাড়িতে থাকেন। প্রতি ছয় মাস পরপর সরকার তাঁর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে।
নৌকা প্রতীকে এমপি নির্বাচন করতে চান হিরো আলম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে ভোট করতে চান।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন হিরো আলম।
তিনি বলেন, এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করবো, সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন, তাহলে অবশ্যই আমি ভোট করবো।’
আপনি কোন আসন থেকে মনোনয়ন চান জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বগুড়া-৬ আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি বলে দল থেকে নির্বাচন করতে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো আমি ভোট করবো। তবে, প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।’
আপনি নৌকার মনোনয়ন চান প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি চাইবো কেন? প্রধানমন্ত্রী যদি নৌকা দেন আমি অবশ্যই ভোট করবো।’
এদিন সকালে হত্যার হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সমর্থন অক্ষুণ্ণ থাকবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার একটি দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয়ে সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল সম্পর্কে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘উভয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এই সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।’ তিনি বলেন, মোদি আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যা সমাধানের ওপরও জোর দিয়েছেন।
এই পটভূমিতে বাংলাদেশে গণতান্ত্রিক ঐতিহ্য ও রাজনৈতিক স্থিতিশীলতা (পলিটিক্যাল স্ট্যাবিলিটি) রক্ষায় ভারতের দৃঢ় সমর্থন ও সাহায্যের অঙ্গীকার অক্ষুণ্ণ থাকবে। ভারত বৈঠকে এই আশ্বাস দিয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় উল্লেখ করেছে যে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সহযোগিতার বৈচিত্র্য আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। খবর বাসস ও বিবিসির।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের জন্য ভারত সরকারকে অনুরোধ করেন। এছাড়াও ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে চলমান প্রচেষ্টা জোরদারে দুই দেশ একমত পোষণ করে। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুততম প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা চাওয়া হয়। এছাড়াও দুই দেশের কৃষি গবেষণা খাতে সহযোগিতা, শিল্প-সাহিত্য ও দুই দেশের মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক সই করা হয়।
দুই দেশের মধ্যকার বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবেই বাংলাদেশকে এই আমন্ত্রণ জানানো হয়েছে, জি-টোয়েন্টিতে দু’ডজনেরও বেশি সদস্য ও আমন্ত্রিত দেশের নেতাদের উপস্থিতির মধ্যেও স্বাগতিক দেশ ভারত প্রতিবেশী বাংলাদেশকে আলাদা গুরুত্ব দিচ্ছে।
মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’ এখানে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে বিকেলে এখানে পৌঁছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করেছেন যে গত বছরের ৪ থেকে ৮ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে তার সফল রাষ্ট্রীয় সফরের পর দ্বিপক্ষীয় স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। এই প্রসঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রী এতে সন্তোষ প্রকাশ করেছেন।’ বৈঠকে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্যের কথা জানান।
মোমেন যোগ করেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অসাধারণ অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।’ তিনি বলেন, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হওয়ায় ভারত থেকে আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে শেখ হাসিনা ভারত সরকারকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘উভয় প্রধানমন্ত্রীই রেল ও সড়ক যোগাযোগসহ ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য আমাদের চলমান প্রচেষ্টা এবং কার্যক্রমকে ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন।’ শেখ হাসিনা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে নরেন্দ্র মোদির সহযোগিতাও কামনা করেন। মোমেন বলেন, ‘আমরা বিশ্বাস করি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই ফলপ্রসূ ও উন্মুক্ত আলোচনা দুই পক্ষের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর নিষ্পত্তিকে ত্বরান্বিত করবে এবং উভয় দেশের জনগণ এর দ্বারা উপকৃত হবে।’
তিনি দ্বিপক্ষীয় বৈঠককে ফলপ্রসূ আখ্যায়িত করে বলেন, এটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘এই সময় উভয় প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উভয় সরকারপ্রধান একান্ত বৈঠকেও মিলিত হন।’ শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথাও স্মরণ করেন। তিনি ‘জি-২০ নেতাদের’ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের অনুন্নত অংশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জি-২০ বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’-এর ওপর দুটি ভাষণ দেবেন। ‘এক পৃথিবী’ এবং ‘এক পরিবার’ অধিবেশন চলাকালীন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে খাদ্য, সার এবং জ্বালানির মতো প্রয়োজনীয় পণ্যগুলির বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবিলা করা যায় তা নির্দেশ করবেন। এছাড়া বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতাও প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিশ্বনেতাদের কাছে তুলে ধরবেন।
ভারতের জি-২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং এই সভাপতিত্বের মেয়াদে ভারত বাংলাদেশসহ মোট নয়টি দেশের সবক’টিকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়।  দেশগুলো হলো-বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজিরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। জি২০ শীর্ষ সম্মেলনের সমাপনী পর্বে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচিত এবং সম্মত হওয়া অগ্রাধিকারগুলোর প্রতি নেতৃবৃন্দের প্রদত্ত প্রতিশ্রুতির ভিত্তিতে একটি জি২০ শীর্ষ সম্মেলনের ঘোষণা গৃহীত হবে।
গ্রুপ অব টুয়েন্টি (জি২০) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৯৯ সালে এশীয় আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য জি২০ একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
জি-২০ ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। জি-২০ সদস্য দেশগুলো বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫ শতাংশ, বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশের বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে- টুইট বার্তায় মোদি ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার সরকারের বিগত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে নয়া দিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতা বৈঠক করেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তার সঙ্গে রয়েছেন।
জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়নি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে গণমাধ্যম ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো আলোচনা হয়নি। মোমেন বলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে কেউ অস্থিতিশীলতা চায় না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না যখন বিএনপি-জামায়াত জোট সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, সারাদেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং আদালত কক্ষে বিচারকদের ওপর বোমা হামলা হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠকে নির্বাচনের বিষয় নিয়ে কথা উঠেছিল কি না, তার জানা নেই।
ভোট প্রস্তুতির চূড়ান্ত বার্তা দেবেন শেখ হাসিনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবনে তাদের নিয়ে বসবেন তিনি। সবার কথা শুনবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা ও আগামী নির্বাচন উপলক্ষ্যে ভোট প্রস্তুতির চূড়ান্ত বার্তা দেবেন বলে জানা গেছে। এছাড়া সারা দেশের নেতাকর্মীদের নির্বাচনি গাইডলাইন, দলের পদবঞ্চিত-ত্যাগী অভিমানীদের রাগ নিবারণ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সারা দেশে রাজনীতির মাঠে সক্রিয় থাকারও নির্দেশনা দেবেন তিনি। সারা দেশ থেকে আওয়ামী লীগের প্রায় সাড়ে তিন হাজার নেতা, সংসদ সদস্য ও জনপ্রতিনিধি আজ গণভবনে উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতাদের বিজয়সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন। প্রসঙ্গত, প্রথমে ৩০ জুলাই বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়। কিন্তু পরে তারিখ পরিবর্তন করে ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভার দিনক্ষণ চূড়ান্ত হয়। সর্বশেষ আওয়ামী লীগের এ ধরনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ছয় বছর আগে ২০১৭ সালের ২৩ জুন। তখনও সামনে ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঐ বর্ধিত সভায় শেখ হাসিনার নির্দেশ ছিল ব্যক্তি নয়, নৌকা প্রতীক দেখে ভোট দিতে হবে। এবারও বর্ধিত সভা থেকে ‘ভোট কৌশলে’র বার্তা নিয়ে ঘরে ফিরবেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতারা।
প্রধানমন্ত্রী আবারও জনগণের সেবা করতে নৌকায় ভোট চাইলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে আবারও জনগণকে সেবা করার সুযোগ দিতে তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং আওয়ামী লীগের সমর্থনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশে দেওয়া বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার বিকেলে এ কথা বলেন। রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। উন্নয়নশীল দেশ, এর পরে উন্নত দেশ। ডেলটা প্ল্যান করে দিয়েছি। সবক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আজকের তরুণ প্রজন্মই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আরও উন্নত করবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট দেওয়ায় ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে। কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন। সেটাই আমি আপনাদের কাছে চাই।’ এ সময় প্রধানমন্ত্রী সবাইকে হাত তুলে প্রতিশ্রুতি দেওয়ার অনুরোধ করলে সবাই দুই হাত তুলে প্রতিশ্রুতি দেন।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মা ও ভাইদের হারানোর পর থেকে তিনি বাংলাদেশের জনগণকেই তাঁর আপনজন বিবেচনা করেছেন এবং প্রয়োজনে দেশবাসীর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাবা, মা, ভাই—সব হারিয়েছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, এটাই তো আমার সংসার, এরাই আমার আপনজন। আপনাদের মাঝেই আমি খুঁজে পাই আমার বাবা-মার স্নেহ, ভাই ও বোনের স্নেহ। কাজেই আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত।’
প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সমাবেশে তিনি দুই হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে ২৭টি নবনির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অন্য ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি বেলা সোয়া একটায় হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান। সেখান থেকে তাঁকে রংপুর সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি রংপুর বিভাগীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম সায়াদত হোসেন বকুল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন। মঞ্চে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ ও এর আশপাশের এলাকা আওয়ামী লীগের নেতা–কর্মী, সমর্থকসহ সর্বস্তরের হাজারো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। আশপাশের সড়কগুলোতে ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি।
টিএসসিতে নুরুল হককে বেধড়ক মারধর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তাঁর সহযোগীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। নুরুল হককে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়েছে। হামলায় নুরুল হক ছাড়াও গণ অধিকারের ২০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে টিএসসির সামনের সড়কে হামলার এ ঘটনা ঘটে। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক। বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য ও ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহবাগ এলাকা থেকে নুরুল হকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। মিছিলটি রাজু ভাস্কর্য পার হয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যান ছাত্রলীগের একদল নেতা-কর্মী। মোটরসাইকেল থেকে নেমে তাঁরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা নুরুল হক ও তাঁর অনুসারী নেতা-কর্মীদের এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। মারধর সহ্য করতে না পেরে নুরুল ও তাঁর অনুসারীরা দৌড় দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের পেছন থেকে ধাওয়া করেন।
টিএসসি এলাকায় মেট্রোরেলের নিচে আরেক দফা নুরুলকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এলোপাতাড়ি কিলঘুষি মারা হয় তাঁকে। এ সময় নুরুলের মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। এই পর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ অন্য অংশকে থামানোর চেষ্টা করে। একপর্যায়ে নুরুল ও তাঁর অনুসারীরা দোয়েল চত্বরের দিকে দৌড় দেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি অংশ থামলেও অপর অংশটি নুরুলদের পেছন পেছন যায়। দোয়েল চত্বর এলাকা থেকে নুরুলকে সরিয়ে নেন তাঁর দলের নেতা-কর্মীরা।
নুরুলদের ওপর হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। হামলায় নেতৃত্ব দেন এই দুই নেতার অনুসারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীরা৷
নুরুলদের এই কর্মসূচি এবং ছাত্রদলের মিছিলের খবর পেয়ে আজ দুপুর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগ। এদিন ‘বহিরাগতদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্ত’-এর শঙ্কা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছিল। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হলেও পেছনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন।
নুরুলদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হত্যার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত দুটি স্ক্রিনশট দেখেছি। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করছিল। এ সময় নুরুল হক বহিরাগত কিছু লোক নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁরা রাস্তায় শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন। পরে শিক্ষার্থীরা তাঁদের কাছে গিয়ে রাস্তা ছাড়ার অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের বাক্যবিনিময় হয়। একপর্যায়ে নুরুল হকের সঙ্গে থাকা কয়েকজন উগ্রবাদী শিক্ষার্থীদের ওপর হামলা করেন।’
তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ড, জোবায়দার ৩
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারেককে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তারেকের ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা ৩টা ২২ মিনিট থেকে রায় পড়া শুরু করেন বিচারক। বেলা ৪টার দিকে তিনি সাজা ঘোষণা করেন। এর আগে বিকেল ৩টা ২১ মিনিটে বিচারক মো. আছাদুজ্জামান এ রায় পড়া শুরু করেন।
আগেও চার মামলায় তারেক রহমানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান। তবে, জোবায়দার এটি প্রথম ও একমাত্র মামলার রায় বলে জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এদিকে রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মুদ্রা পাচারের মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে প্রথমে খালাস দিয়েছিলেন ঢাকার আদালত। তবে, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের পর হাইকোর্টের রায়ে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তার পাঁচ বছর পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সঙ্গে তারেকের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। খালেদার হয় পাঁচ বছর কারাদণ্ড, তারেকের ১০ বছর। পরবর্তীতে ২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলার রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলার প্রতিটিতে কয়েকটি ধারায় তাকে তিনবার যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিস্ফোরক আইনের আরেক ধারায় তার ২০ বছর কারাদণ্ডাদেশ হয়। তবে, সবগুলো সাজা একসঙ্গে কার্যকরের উল্লেখ থাকায় তারেককে যাবজ্জীবন সাজা খাটার বিষয় রায়ে উল্লেখ করা হয়।
সর্বশেষ ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, গত ২৭ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে তারেক-জোবায়দার মামলার রায় ঘোষণার জন্য ২ আগস্ট দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৪২ জন সাক্ষ্য দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক ও জোবায়দার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা। এতে তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এছাড়া মামলায় আসামি করা হয় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে।
এরপর ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। এ মামলা থেকে সৈয়দা ইকবাল মান্দ বানুকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ১ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে তারা পলাতক। ২০২৩ সালের ১৩ এপ্রিল তারেকের বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আর জোবায়দা রহমানের বিরুদ্ধে তারেক রহমানকে সহযোগিতার অভিযোগে ১০৯ ধারায় অভিযোগ গঠন করেন আদালত।
শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল
গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের বাসন থানায় দায়ের করা মামলায় জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি। রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য না দেওয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনে চার মামলায় গত ২৯ মার্চ রফিকুল ইসলামকে জামিন দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে চারটি মোবাইলফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এর আগে, ২০২০ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব।
পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই বছরের ১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
‘গরু মেরে জুতা দান, আমার কাছে ফল পাঠান’
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলছেন, ‘গরু মেরে জুতা দান! আমার কাছে ফল পাঠান! আমি ঘুমিয়েছি। ওষুধ খাইয়ে ঘুমিয়ে রেখেছে। হঠাৎ দেখি এই পরিস্থিতি।
তিনি বলেছেন, ‘আমার সঙ্গে কারও কথা হয়নি। নাটক করে লাভ নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে।’
সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে এ কথা বলেন তিনি।
দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আমান বলেন ‘নব্বইয়ের মতো, অতীতের মতো এবারও রাজপথে ফয়সালা হবে। আপনারা ভয় পাবেন না। আপনারা ইতিহাস রচনা করেছন।’
তিনি বলেন, ‘মহাসচিব, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে কর্মসূচি দিন। গণতন্ত্রের জন্য আমাদের জীবন উৎসর্গ করলাম। যদি একজন কর্মীরও মৃত্যু হয়, এক নম্বর আসামি হবে শেখ হাসিনা, দুই নম্বর ওবায়দুল কাদের আর তিন নম্বর হবে স্বরাষ্ট্রমন্ত্রী।
‘নিরপেক্ষ সরকারের বিষয়ে কোনো আপোষ নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতেই হবে।’
মঞ্চে উপস্থিত সিনিয়র নেতাদের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে মরে যাব। শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েই ছাড়ব। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না।’
রাস্তায় ফেলে অচেতন হওয়া পর্যন্ত পেটানো হলো বিএনপি নেতাকে
দলীয় কার্যালয়ে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলা চালানো হয়েছে। সোমবার (৩১ জুলাই) ভোর পাঁচটার দিকে নাটোর শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় এই নেতাকে বেধড়ক পিটিয়ে সড়কে ফেলে দাওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় রহিম নেওয়াজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণে বিএনপির পূর্বনির্ধারিত জনসমাবেশও স্থগিত করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের লোকজন রহিম নেওয়াজের ওপর হামলা চালিয়েছে। হামলার পরপরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরে কয়েক দফা মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। তাদের দাবি, বিএনপির অভ্যান্তরীণ কোন্দল থেকে এই হামলা হতে পারে।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৯টায় শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে অংশ নিতেই বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ সদর উপজেলার ছাতনী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। পথে চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত লাঠি ও রড নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি অচেতন হয়ে পড়লে সড়কে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রহিম নেওয়াজকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজের ওপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে সমাবেশে আসা নেতা-কর্মীরা বিএনপির দলীয় কার্যালয়ের ভেতর অবস্থান নেন। বিশৃঙ্খলা এড়াতে কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এ ঘটনায় জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন আওয়ামী লীগকে দায়ী করে বলেন, রহিম নেওয়াজ জনসমাবেশ সফল করার জন্য ভোরে দলীয় কার্যালয়ে আসছিলেন। তার গতিপথ দুর্বৃত্তদের আগে থেকেই জানা ছিল। হত্যার উদ্দেশ্যেই বিএনপির এই নেতাকে মারধর করা হয়েছে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম সকালে ইত্তেফাককে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপাতত জনসমাবেশ স্থগিত করা হয়েছে। নেতা-কর্মীরা তারা আহত নেতা রহিম নেওয়াজের চিকিৎসা নিয়ে ব্যাস্ত আছেন।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান অভিযোগ অস্বীকার করে ইত্তেফাককে জানান, হামলার সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ঘটনাস্থলে ছিলেন না। দলের অভ্যান্তরীণ কোন্দোলের কারণে বিএনপির লোকজনই এ ঘটনা ঘটাতে পারেন। কথিত এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি শহরে উত্তেজনা সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করা হবে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ ইত্তেফাককে জানান, বিএনপি নেতার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এবং বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। তবে হামলাকারী শনাক্তে পুলিশ কাজ করছে।
খাইয়ে ছবি তোলা ‘নিম্ন মানের মশকরা’, বললেন গয়েশ্বর
কর্মসূচি থেকে উঠিয়ে নেওয়ার পর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আপ্যায়িত হওয়ার ছবি-ভিডিও নিয়ে মুখ খুলেছেন গয়েশ্বর চন্দ্র রায়।
একে ‘নোংরা নাটক’, ‘নিম্ন মানের মশকরা’ আখ্যায়িত করে ক্ষোভ ঝেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে এক দফার আন্দোলনে নামা বিএনপি শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থানের কর্মসূচি দিয়েছিল।
নয়া বাজারে সেই কর্মসূচি পালনে নেতৃত্ব দেওয়ার কথা ছিল গয়েশ্বর রায়। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের বাধায় নয়া বাজারে দাঁড়াতে না পারার পর ধোলাইখালে তারা সড়কে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষে আহত অবস্থায় গয়েশ্বরকে তুলে নিয়ে যায় পুলিশ। চার ঘণ্টা পর তাকে নয়া পল্টনে দিয়ে আসে পুলিশ।
এরমধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্ন ভোজের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
তা নিয়ে শনিবারই প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদিন পর নয়া পল্টনে নিজের চেম্বারে তা নিয়ে কথা বললেন গয়েশ্বর।
পুরো ঘটনাটি সাজান হয়েছিল দাবি করে তিনি বলেন, “স্ক্রিপ্টটা কে লিখেছে, তা তো জানি না। আমি একেক সময় একেকটা অভিনয় করেছি আরকি বলা যায়, স্ক্রিপ্টের আওতায়।”
ইসির চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রিজভী
নির্বাচন কমিশনের (ইসি) চায়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গেলে ইসি সচিব বিএনপি নেতাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন বলে জানিয়েছেন দলটির ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দুপুরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে গিয়েছিলাম। ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে হিসেব তুলে দেয়ার পর তিনি রুহুল কবির রিজভী আহমেদকে চায়ের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তা প্রত্যাখ্যান করে ইসি থেকে বেরিয়ে আসেন।
এসময় রুহুল কবির রিজভী সঙ্গে ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।
রাজপথে সংঘাতের রাজনীতি শুরু?
পুলিশের সঙ্গে বিএনপির, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির; এই সংঘাতে আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আটক করা হয়েছে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান আমানউল্লাহ আমানকে। তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার মাতুয়াইল এলাকায় তিনটি বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর এবং আরও কয়েকটি এলাকায় প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপি শুক্রবার সমাবেশের পরই ঢাকার প্রবেশ পথগাবতলী, উত্তরা, নয়া বাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়ায় শনিবার সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি দেয়। আর আওয়ামী লীগও ওইসব এলাকায় বিএনপির কর্মসূচি ঘোষণার পর সমাবেশের কর্মসূচি দেয়। কিন্তু রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায় তার কোনো দলকেই  কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। পুলিশ রাতেই ওইসব এলাকায় অবস্থান নেয়, শনিবার সকালে অবস্থান আরও শক্ত করে।
শনিবার সকাল ১১ টার দিকে পুরনো ঢাকার ধোলাইখালে অবস্থান নেয়া বিএনপির নেতা-কর্মীদের পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে  দেয়ার চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় তারা কিছুটা পিছু হটে পুলিশকে ধাওয়া দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তার মাথা ফেটে রক্ত পড়তে দেখা যায়। তিনি শুয়ে পড়লে তাকে পুলিশ লাঠিপেটা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় জানায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। পরে তাকে ডিবি অফিসে নেয়া হয়। বিকেলে পুলিশ তাকে ছেড়ে দেয়।
ধোলাইখালে এক ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ ছাড়াও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল  ছোড়ে।
এদিকে সকাল ১১টার দিকে গাবতলী এলাকায় সড়কের পাশে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের নেতৃত্বে অবস্থান নেন। তার অল্প দূরেই অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুপুর ১২ টার দিকে পুলিশ আমানকে সরে যেতে বললে তিনি  রাজি হননি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তির পর প্রধানমন্ত্রী তার প্রতিনিধির মাধ্যমে তাকে ফল ও খাবার পাঠান। চিকিৎসার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার জন্য যেকেনো জায়গায় যেতে চাইলে তার ব্যবস্থার আশ্বাস দেন। পরে আমান আটকমুক্ত হয়ে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান।
এছাড়া উত্তরায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত ১০ জন আহত হন। গাবতলীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মাতুয়াইলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সব সংঘর্ষের ঘটনায় কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা এই সব ঘটনায় মোট ৯০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হবে। পুলিশের একজন যুগ্ম কমিশনারসহ ২০ পুলিশ সদস্য আহত হন। পুলিশের গাড়ি ছাড়াও সাধারণ মানুষের ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার কথা," কর্মসূচির কোনো অনুমতি না দেয়ার পরও তারা কর্মসূচি পালন করেছে।”
এদিকে এই সংঘাত সংঘর্ষের পর  আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। বিএনপি সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। পরবর্তী করণীয় নিয়ে তারা বৈঠকে বসেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন," পুলিশ আজ যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাতে তাদের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ ঘটেছে। তারা সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। পুলিশ আর আওয়ামী লীগ আজকে একযোগে হামলা চালিয়েছে। তারা সিনিয়র নেতাদেরও রেহাই দেয়নি। ততে আমরা দমে যাবো না। রাজপথেই ফয়সালা হবে। এই সরকারের পতন ঘটিয়ে তবে আমরা ঘরে ফিরব।”
‘শান্তিপূর্ণ’ থেকে সংঘর্ষের দিকে রাজনীতি
ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কঠোর অবস্থান লক্ষণীয় ছিল। অন্তত পাঁচটি জায়গায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অন্যদিকে ‘সতর্ক পাহারার’ নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ ও ক্ষমতাসীনদের এ ধরনের ভূমিকায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বিরোধী দলের কর্মসূচিতে সরকার শক্তি প্রয়োগের দিকে যাচ্ছে।
লাখো মানুষের জমায়েতে ঢাকায় মহাসমাবেশ করার পরদিনই বিএনপি আজ শনিবার রাজধানীর চারটি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি নিয়েছিল। কিন্তু বিএনপির ঘোষিত জায়গাগুলোতে অবস্থান কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। তারা বেশি সময় টিকে থাকতে পারেনি পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সতর্ক পাহারার মুখে।
বিএনপি বেলা ১১টা থেকে পাঁচ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিলে তাঁরা কোনো কোনো জায়গায় আধা ঘণ্টা এবং কোনো জায়গায় ঘণ্টাখানেক সময় থাকতে পেরেছেন। মাতুয়াইল এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মাতুয়াইল ও ধোলাইখাল এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে।
ধোলাইখাল এলাকায় সংঘর্ষের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং গাবতলীতে দলের ঢাকা মহানগর উত্তরের নেতা আমানউল্লাহ আমানসহ অনেকে আহত হয়েছেন। এই ঘটনাগুলো বিএনপির পক্ষে যাবে বলে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। কিন্তু মহাসমাবেশে বড় জমায়েত করার পরদিনই বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতা-কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল না। অল্প সময়ের মধ্যেই মাঠ ছেড়ে যেতে হয়েছে তাঁদের। এমন পরিস্থিতি নেতা-কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এই আলোচনাও দলটির কারও কারও মধ্যে রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তাঁরা এখন ধারাবাহিকভাবে প্রতিদিনই ঢাকাকেন্দ্রিক কর্মসূচি রাখার পরিকল্পনা করেছেন। সরকারের ওপর চাপ বাড়াতে রাজপথ-রেলপথ অবরোধ, সচিবালয় ঘেরাও, নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি বিবেচনায় রেখেছেন তাঁরা।
বিএনপি এখন একটি দিনও কর্মসূচির বাইরে রাখতে চায় না। সে জন্য তারা শনিবার পবিত্র আশুরার ছুটির দিনেও অবস্থান কর্মসূচি নিয়েছিল। কিন্তু শনিবারের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের ঘটনার পর রোববার বিরতি দিয়ে সোমবার মহানগরগুলোতে ও জেলায় জেলায় জনসমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার রাতে এই কর্মসূচি ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ যেহেতু রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, সে জন্য তাঁরা একই দিনে কর্মসূচি দিচ্ছেন না। কারণ, তাঁরা সংঘাত এড়াতে চান।
বে শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ছাড়াও রাজধানীতে ছয়টি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পোড়ানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য বিএনপি ও ক্ষমতাসীনেরা পরস্পরকে দায়ী করেছেন। কিন্তু বিএনপির নেতাদের কেউ কেউ মনে করেন, গত ডিসেম্বর থেকে তাঁরা শান্তিপূর্ণভাবে সমাবেশ ও পদযাত্রার মতো কর্মসূচি পালন করে আসছেন। শনিবারের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনায় সরকার আবার বিএনপির বিরুদ্ধে পুরোনো অভিযোগ আনার সুযোগ নেবে। আন্দোলনের এই পর্যায়ে এসে সরকারের ফাঁদে পা দেওয়া হলো কি না—এমন প্রশ্নেও আলোচনা রয়েছে দলটির ভেতরে।
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য মনে করে, তাদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে মানুষের মধ্যে সরকারের ব্যাপারেই নেতিবাচক ধারণা হবে। এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না।
এত দিন ধরে বিএনপির সমাবেশ বা পদযাত্রাসহ কর্মসূচিগুলোতে সরকার সেভাবে বাধা দেয়নি; বরং অনেক কর্মসূচির ব্যাপারে পুলিশের নিরাপত্তাও দেওয়া হয়েছিল। কিন্তু শনিবারের অবস্থান কর্মসূচিতে পুলিশকে কঠোর অবস্থানে দেখা যায়। বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতেই পুলিশ তাঁদের ওপর চড়াও হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতা প্রথম আলোকে বলেছেন, ঢাকায় গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে কর্মসূচির দিকে যাচ্ছে বিএনপি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা থাকবে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও এখন কঠোর অবস্থানে থেকে বিরোধীদের কর্মসূচি প্রতিরোধ করবে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলের ওই দুই নেতার বক্তব্যের প্রতিফলন পাওয়া গেছে শনিবার বিকেলে দলটির সংবাদ সম্মেলনেও। এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কার বলতে চাই, বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় বঙ্গবন্ধুর সৈনিক, আওয়ামী লীগের নেতা-কর্মীরা চুপ করে থাকতে পারেন না। আমাদের দায়িত্ব আমরা পালন করব। নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করব।’
ধোলাইখালে শটগানের গুলিতে ৬ নেতাকর্মী আহত
রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার পর সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপির নেতাকর্মীদের শটগানের গুলি ছুড়ে। এতে দলটির ছয় নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩০), নাট্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল এনামুল হক (৩০), কবি নজরুল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ (২৮ ) এবং যুবদল কর্মী ওবায়দুল হক (৪০)।
আহতরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে উদ্ধার অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ধোলাইখাল থেকে ছয় জন ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শট গানের গুলি রয়েছে।
গয়েশ্বরকে পেটানের যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা
রাজধানীর ধোলাইখালে আজ শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এর পর কয়েক দফা সংঘর্ষ চলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে দিয়ে সাপ পেটানোর মতো করেপেটানো হয়েছে বলে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেছেন। তারা অভিযোগ করেন, প্রথমে ধরে নিয়ে এসে পেটানো হয়। এর পর রাস্তায় পড়ে গেলে সেখানে সাপের মতো পেটানো হয়।
সরজমিন দেখা গেছে, সংঘর্ষ চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী একটি ভবনের নিচে আশ্রয় নেন। সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ। তাদের ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। এর পর বেশ কয়েকজন পুলিশ সদস্য এসে আটক থাকা বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিপেটা শুরু করে।
এতে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদসহ আটক থাকা নেতারা গয়েশ্বর চন্দ্র রায়কে মার থেকে রক্ষা করতে আসেন। পুলিশ সদস্যরা তাদেরও লাঠিপেটা করে। এক পর্যায়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় লুটিয়ে রাস্তায় পড়লেও কয়েজন পুলিশ সদস্য মারতেই থাকেন। তখন অন্য কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয়। এর পর গয়েশ্বর চন্দ্রকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
রাজধানী ঢাকার ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়েছে। কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে বিএনপির অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপি নেতা আমানকে দুপুরের খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী
জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল, জুস ও একটি বুকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
<pubguru data-pg-ad="JG_Desktop_Details_R-2" class="pg-loaded" id="pg-ad-pb01lnu4" data-google-query-id="CL3e3ufNs4ADFZp7fQod1oUIpQ"></pubguru>
প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) এসব খাবার ও ফল নিয়ে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার তুলে দেন তিনি।
গাজী হাফিজুর রহমান বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জানান, প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
তিনি আরও জানান, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটারও সুব্যবস্থা করে দিবেন।
এ সময় আমানউল্লাহ প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমানউল্লাহ আমান রাস্তায় নামেন। পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য। এর পর কর্মীদের সঙ্গে পুলিশের সামান্য ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর মাজার রোডের নাবিল পরিবহণের সামনে এসে আমানউল্লাহ আমান রাস্তায় শুয়ে পড়েন। পরে আমানকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।
বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আ.লীগ
চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বাংলাদেশ আওয়ামী লীগের নির্ধারিত সংখ্যক নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যবৃন্দের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।
এদিকে শনিবার সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।
এতে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আরও উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, শাহাবউদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।
গাবতলী থেকে বিএনপির মাইক খুলে নিয়েছে পুলিশ
বিএনপির কর্মী সন্দেহে রাজধানীর গাবতলী এস এ খালেক বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬ পথচারীকে আটক করেছে পুলিশ। সকাল ১১টার দিকে নাবিল পরিবহনের কাউন্টারের পাশ থেকে মুঠোফোন তল্লাশি করে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আটককৃত যুবকদের সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা তাদের ধরে বেধড়ক মারধর করে মুঠোফোন ছিনিয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান।
জানতে চাওয়া হলে আলামিন নামের ওই যুবক বলেন, আমরা কোন রাজনীতি করি না। আমাদের বাসা আমিনবাজার। আমার নানি অসুস্থ। তাকে দেখতে ফুফাতো ভাই ওয়াসিমকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। এসময় গাবতলী থেকে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী এসে আমাদের আমাদের মোবাইল ফোন তল্লাশি করে। পরে তারা কয়েকজন মিলে আমাদের কিলঘুষি মারতে মারতে বিএনপির কর্মী বলে পুলিশের কাছে নিয়ে আসে। পুলিশ তাদের ধন্যবাদ জানিয়ে আমাদের আটক করে। আমরা অনেক কাকুতি মিনতি করছি তবুও পুলিশ শুনছে না। এদিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালনের জন্য বিএনপির লাগানো মাইক খুলে নিয়ে গেছে পুলিশ।
ধোলাইখালে পুলিশ&বিএনপি সংঘর্ষ, গয়েশ্বর গুলিবিদ্ধ
রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় সংঘর্ষ শুরু হয়।
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশের হামলায় আহত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম আজাদকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
নিপুণ রায় চৌধুরী জানান, গয়েশ্বর চন্দ্র রায় গুলিবিদ্ধ। এই অবস্থায় তিনি যখন রাস্তায় পড়ে যান তখন পুলিশ রাস্তায় ফেলে তাকে লাঠি দিয়ে ব্যাপক আঘাত করে।
এদিকে, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচি ঠেকাতে সকাল থেকেই কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা কদমতলী সেতুর প্রান্তে অবস্থান নেন।
তথ্য:
ইনকিলাব ডেস্ক
ধোলাইখালে সংঘর্ষে গয়েশ্বর আহত, নিয়ে গেছে পুলিশ
পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। পুলিশ তাঁকে একটি দোকানের ভেতরে নিয়ে যায়।  পরে তাঁকে একটি পুলিশ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা পিছিয়ে যায়। পরে  বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে ধাওয়া দেয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। তাঁর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
পুলিশ সদস্যরা জানান, গয়েশ্বরকে  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে সংঘর্ষে নিহত ১
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কাছে আজ শুক্রবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ২৫ বছর হতে পারে।
আহত চার ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আরিফুল ইসলাম (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মোবাশ্বের (২৫)।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. হায়াতুল ইসলাম খান আজ রাতে প্রথম আলোকে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের শান্তি সমাবেশ শেষে আজ সন্ধ্যায় এতে অংশ নেওয়া ব্যক্তিরা যাঁর যাঁর গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পাঁচ যুবক আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় জানা যায়নি। বাকি চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে লিপ্ত হওয়া পক্ষগুলোর নাম বা পরিচয় জানা যায়নি।
কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সৈকত হাসান প্রথম আলোর কাছে দাবি করেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তৃতা যখন শেষ পর্যায়ে, তখন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সমর্থকেরা কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে উপজেলা চেয়ারম্যানের বেশ কিছু সমর্থক আহত হন।
সৈকত হাসান শাহীন আহমেদের সমর্থক। তিনি আরও বলেন, যাঁরা হতাহত হয়ে হাসপাতালে আছেন, তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁরা রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সমাবেশ পেছানোর ঘোষণা দিল আওয়ামী লীগের তিন সংগঠনও
বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (২৮ জুলাই) বেলা ৩টায় শেরেবাংলা নগরের মেলা মাঠে এ সমাবেশ করবে বলে তারা জানিয়েছে।
এর আগে আজ বুধবার রাত নয়টার দিকে বিএনপি তাদের বৃহস্পতিবারের মহাসমাবেশ পেছানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ পেছানোর ঘোষণা দিল।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শেরেবাংলা নগরের মেলা মাঠে “তারুণ্যের জয়যাত্রা” আয়োজন করতে চাই। তবে মাঠটি সমাবেশ আয়োজনের জন্য প্রস্তুত করতে আরও এক দিন সময় লাগবে। মাঠ প্রস্তুতের জন্য সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’
২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ করে বিএনপি। সেই সমাবেশ থেকে ২৭ জুলাই (বৃহস্পতিবার) মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। ওই দিনেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের সমাবেশ থেকে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। এ সমাবেশ হওয়ার কথা ছিল ২৪ জুলাই। কিন্তু বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর তারুণ্যের জয়যাত্রা সমাবেশ পিছিয়ে ২৭ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে।
২৭ জুলাই সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি বিএনপি। বরং পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দলটি আজ সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়। ২৮ জুলাই বিএনপি ঢাকার নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ ২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে করার কথা জানিয়েছিল। বিএনপি সমাবেশ পেছানোর ঘোষণা দেওয়ার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের সমাবেশ ২৮ জুলাই শেরেবাংলা নগরে করার ঘোষণা দিল।
গত ডিসেম্বর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী দল ঢাকাসহ সারা দেশে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। বিএনপিসহ বিরোধীরা কর্মসূচি ঘোষণা করলে সেদিন রাজপথে কর্মসূচি রাখছে ক্ষমতাসীন দলও।
বিএনপির সমাবেশ এক দিন পিছিয়ে নয়াপল্টনে করার ঘোষণা
বিএনপি আগামী শুক্রবার বেলা দুইটায় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। আজ বুধবার রাত নয়টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না।’
বিএনপি ঢাকার নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল। তবে সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি দলটি। বরং পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সেখানে সমাবেশ পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত হয়।
মির্জা ফখরুল বলেন, ‘মহাসমাবেশ অনুষ্ঠানের কথা ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে আপত্তি জানিয়েছে। যদিও ইতিপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ–মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।’
বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২৭ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন সামনে রেখে আয়োজিত যেকোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টাকে দেশবাসী সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসেবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিয়োজিতদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসেবেই গণ্য করবে।
দেশে নির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি শেখ হাসিনা
অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি নির্বাচন চায় না, বরং তারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়।
ইতালির রোমে গতকাল মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘তারা (বিএনপি) বাংলাদেশকে আবার অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনে আবার তাঁর দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী হবে। বিএনপি জানে, জনগণ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত হয়েছে, জনগণ তাদের ভোট দিতে যাবে কেন?
শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যার পর কীভাবে তারা (বিএনপি) ভোট চায়? তারা নির্বাচন চায় না। তারা তাদের কিছু বিদেশি প্রভুর পা চাটে। তারা চায়, দেশের মানুষ তাদের (বিদেশি প্রভু) দ্বারা কষ্ট ভোগ করুক।
প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) দেশের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি কখনো দেশবাসীর কল্যাণ চায় না।
শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি) উদ্দেশ্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। তাই তাদের লক্ষ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা।’
র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও দেশটির ভিসা নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের দ্বারা আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি। আমরা এর (নিষেধাজ্ঞা) রহস্য বুঝতে পারছি না।’
যারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সমর্থন করেনি, তারা এখন বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে খেলা খেলতে চায় বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘খেলোয়াড়দের খেলতে দেওয়া যাবে না।’
যেকোনো অসৎ উদ্দেশ্য নস্যাৎ করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। প্রবাসীরা যে দেশে থাকছেন, সে দেশের আইন তাঁদের মেনে চলতে বলেন। বিদেশে চাকরিপ্রার্থীদের অবৈধ চ্যানেলের মাধ্যমে অন্য দেশে পাড়ি জমাতে নিরুৎসাহিত করারও আহ্বান জানান তিনি।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রবাসীদের তাঁদের পরিবার-আত্মীয়দের এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে উৎসাহিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর সরকার খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে।
শেখ হাসিনা বিভিন্ন খাতে তাঁর সরকারের সাফল্যসহ ২০০৯ সাল থেকে দেশের অর্জিত অগ্রগতির কথাও অনুষ্ঠানে তুলে ধরেন।
১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াত
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। এর আগে ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
গতকাল সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
ঢাকায় সমাবেশসহ ঘোষিত কর্মসূচি পালনের বিষয়টি অবহিত করে ও সহযোগিতা চেয়ে পুলিশের আইজির কাছে চিঠি দিয়েছে জাাময়াত। গতকাল বিকাল ৫টার দিকে পুলিশ সদর দপ্তরে গিয়ে চিঠিটি দেন জামায়াতের একটি প্রতিনিধিদল। জামায়াতের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিটি আইজিপির কার্যালয়ে পৌঁছে দেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
ডিএমপি কমিশনার ‘স্যারের’ লজ্জা থাকলে এ কথা বলত না: হিরো আলম
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ‘জালভোট ও অনিয়ম’ হয়েছে দাবি করে পুনর্নির্বাচন চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
সেইসঙ্গে প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য তীব্র ভাষায় ঢাকার পুলিশ কমিশনারের সমালোচনা করেছেন তিনি।
পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন হিরো আলম। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই চিঠি পৌঁছে দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
উপ নির্বাচনে হিরো আলমকে নিরাপত্তা দিতে না পারার বিষয়টি স্বীকার করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক শনিবার বলেছিলেন, এই প্রার্থী যে দ্বিতীয়বার ওই কেন্দ্রে গেছেন, সেটি তাদের জানা ছিল না।
পুলিশ কমিশনারের ওই বক্তব্যকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে হিরো আলম সাংবাদিকদের বলেন, “কমিশনার ফারুক স্যার যে কথাটা বলেছে তা খুবই দুঃখজনক, লজ্জাজনক। তার লজ্জা থাকলে এই কথা বলত না।
“কারণ একটাই, উনি বলেছে আমি নাকি একই কেন্দ্রে দুইবার গেছি। দৃষ্টি আকর্ষণ করতেছি, ভিডিও ফুটেজগুলো দেখবেন- আমি ওই কেন্দ্রে দুইবার গেছি কিনা। একবারই গিয়েছিলাম।”
গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন।
ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন নৌকার ব্যাজধারী কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না’। এরপর হিরো আলমকে ধাওয়া শুরু করেন।
তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে দিয়ে আসেন। এরপর হিরো আলমকে সড়কে ফেলে বেধড়ক পেটানো হয়।
জাল ভোটের ফুটেজ আছে, আরাফাত যেন শপথ নিতে না পারেন
ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।
আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, ১৭ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটি সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন তারা জাল ভোট দিয়েছে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১২-১৩ বছরকার ছেলেমেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে
ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।
আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কিছু বলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসারকে আমি কাল ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন।
এ জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।
সামনে নেত্রকোনা-৪ আসনের নির্বাচন। আপনি কি সেখানেও ভোট করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না। আমি কেন। আমি ঢাকা শহরে থাকি ঢাকা শহরে নির্বাচন করব।'
তিনি আরও বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। কারণ আমি এই সরকারের অধীনে তিনটে নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম সেখান মার খেলাম, আবার এখানে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।
এদিকে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয়ী হন।
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা বাতিলে হাইকোর্টের রুল
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষসহ প্রতিপক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। অন্য তিনজন হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা অভিযোগ গঠন করে এ আদেশ দেন।
গত ২১ জুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়।
এই আবেদনের ওপর ১৭ জুলাই হাইকোর্টে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপনের জন্য সময়ের আরজি জানালে আদালত রোববার শুনানির দিন ঠিক করেন। শুনানি নিয়ে আজ রুল দিলেন হাইকোর্ট।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানি করেন।
গত ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।
গত বছরের ১৭ আগস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেন। এরপর ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আবেদন করেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।
সেনাবাহিনী জনগণের আস্থা অর্জন করেছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আস্থা ও ভরসা সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী তাদের কর্মদক্ষতা দিয়ে তা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আজ শনিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সেনা নির্বাচন বোর্ড (প্রথম পর্যায়)–২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেকোনো সেনাবাহিনীর জন্য আস্থা ও আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আস্থা ও আত্মবিশ্বাস না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আজ আমি বলতে পারি, আমাদের সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা ও ভরসা আছে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বাহিনী। তারা সব সময় দেশের জনগণের পাশে থাকে এবং যেকোনো দুর্যোগে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সর্বত্র তারা কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সেনাবাহিনী অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। তাই আমরা নিশ্চিত যে কাজগুলো গুণগত মান নিশ্চিত করে দ্রুততার সঙ্গেই সম্পন্ন হবে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনা নির্বাচন বোর্ড-২০২৩-কে নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে পদোন্নতির জন্য যোগ্য ও বিচক্ষণ কর্মকর্তাদের বাছাই করতে বলেন। তিনি বলেন, ‘আপনাদের পেশাদার যোগ্যতা বিবেচনা করে এটি করা উচিত। যৌক্তিক এবং বৈজ্ঞানিক উপায়ে তুলনামূলক মূল্যায়ন করা উচিত।’ তিনি বলেন, ‘এ ছাড়া অফিসারদের কমান্ড দেওয়ার দক্ষতা বা (বিশেষ পরিস্থিতিতে) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি না, সেদিকে আপনাদের মনোযোগ দিতে হবে।’
পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বাছাই করার জন্য নির্বাচন বোর্ড সততা ও সঠিক বিচারের সঙ্গে পবিত্র দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরও বলেন, ‘মাঠের কাজে তাদের অভিজ্ঞতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার এবং তাৎক্ষণিকভাবে সরঞ্জামাদি ব্যবহার করার ক্ষমতা বিবেচনা করুন...আমরা চাই আপনি নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্বের (বাংলাদেশ সেনাবাহিনীতে) কর্মকর্তাদের পদোন্নতি দিন।’
বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে আখ্যায়িত করে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী বলে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের পূর্বশর্ত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকেই ১৯৭৫ সালের পরের ইতিহাস জানেন, যখন একের পর এক অভ্যুত্থানে অনেক সেনা কর্মকর্তা ও সৈন্য নিহত হন।’ তিনি আরও বলেন, ‘অনেকে তাঁদের প্রিয় ও কাছের মানুষদের খুঁজে পাননি। শুধু আমিই আমার বাবা, মা, ভাই ও আত্মীয়দের হারাইনি, অনেক সেনা পরিবারও তাদের প্রিয়জনকে হারিয়েছে কিন্তু এ বিষয়ে কেউ কথা বলতে পারেননি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনী জনগণের। এটা আপনাদের মাথায় রাখতে হবে।’
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তাঁকে স্বাগত জানান।
আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নির্বাচন হবে আমাদের নিয়মে, সংবিধানে যেভাবে লেখা আছে। এর বাইরে কারো চক্রান্তমূলক অভিলাষ বাস্তবায়ন হতে দেবে না আওয়ামী লীগ।
আজ (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ।  শেখ হাসিনার পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন। আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না।
ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের বিপরীতে যারা অবস্থান করছে তারা সাম্প্রদায়িক অপশক্তি, পাকিস্তান-আফগানিস্তানের বন্ধু, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এই ষড়যন্ত্রকারী, এদের তৎপরতার কাছে সারেন্ডার করব? সারেন্ডার করে এ দেশের মাটি, বঙ্গবন্ধুর নেতৃত্ব, স্বাধীনতা, শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক বিজয়, উন্নয়ন অভিযাত্রা কি বিসর্জন দেবো?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর নির্জলা মিথ্যা তথ্য দিয়ে বিএনপি চিরাচরিতভাবে জাতিকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, মফস্বলে সহিংসতা যা ঘটানো হচ্ছে তা অত্যন্ত সুপরিকল্পিত। রাজনৈতিক অপশক্তির হোতা বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
ঢাকা-১৭ উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রার্থী যেই হোক তাকে প্রার্থী হিসেবেই দেখছে সরকার। এ ঘটনায় এ পর্যন্ত  ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ব্যবস্থা নিয়েছে।
বিশ্ব রাজনীতিতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশের মতো দেশ। দফায় দফায় বিদেশিরা আসছে, বিএনপিও দফা দিচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ।
নির্বাচন প্রস্তুতি ও বিএনপির আন্দোলন মোকাবিলা একত্র আওয়ামী লীগে
নির্বাচনের প্রস্তুতি ও বিরোধী দল বিএনপির আন্দোলন মোকাবেলা একত্রে করতে কৌশল নিয়েছে আওয়ামী লীগে। এই কৌশল নিয়ে দলটির নেতারা বলছেন, নির্বাচনের আগে দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকলে বিএনপির আন্দোলন মোকাবেলার জন্য আলাদা কোন কর্মসূচি লাগবে না। তবে বিএনপির আন্দোলন মোকাবেলায় দলটি যে পাল্টা কমসূচি দিচ্ছে তা মানতেও নারাজ। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগ আসলে রাজপথে কর্মসূচি দিয়ে জনগণের কাছে যেতে চাইছে। আওয়ামী লীগের যে সমাবেশ না দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি হিসেবে আগামী ৬ আগস্ট গণভবনে দলের বিশেষ বর্ধিত সভা ডেকেছে দলটি। ওই সভায় দলীয় নেতা-কর্মীদের সারা দেশে সর্বাতœক জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাবাদুল কাদের গত বৃহস্পতিবার বৈঠকে দলের জাতীয় কমিটির সদস্যদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জেলা-মহানগর ও উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জাতীয় সংসদের দলীয় সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা-মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে সংশ্লিষ্ট জেলা-মহানগর শাখার অধীন উল্লেখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে দলের সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে এবং বর্ধিত সভায় সকলকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছেন, বর্তমান সরকারের চলতি মেয়াদী এটিই হবে আ.লীগ নেতাদের সবচেয়ে বড় বৈঠক। বৈঠকে আওয়ামী লীগ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে, জাতীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের জন্য কাজ করতে এবং অভ্যন্তরীণ সব কোন্দল মিটিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলবেন। একই সঙ্গে দলীয় প্রধান আওয়ামী লীগের নেতা-কর্মীদের যারা নির্বাচন বানচালের যে কোনো ধরনের পদক্ষেপ নিবে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনাও দেবেন। আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে প্রায় ৫ হাজার দলীয় নেতা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দলীয় প্রধান শেখ হাসিনা নেতা-কর্মীর্দে ঘরে ঘরে গিয়ে ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে দিয়ে সরকারের উন্নয়ন, অর্জনগুলো তুলে ধরনে নির্দেশনা দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ইনকিলাবকে বলেন, দলীয় প্রধান অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিতে বলবেন। এ ছাড়া বিএনপির এক দফা আন্দোলনের কোন সহিংসতা করলে যেন ছাড় না দেওয়া হয় এ বিষয়ে তিনি দলীয় নেতাদের নির্দেশ দেবেন। এর বাইরে দলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলবেন। এ ছাড়া প্রার্থী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হবে। এসকল বিষয় তো থাকবেই। তবে উনি আর কি কি বলবেন সেটা তো আমি বলতে পারবো না।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, জুলাইয়ের শেষে আওয়ামী লীগের এই সভার কারণ শোকের মাস আগস্টে আওয়ামী লীগ বড় কোন সভা করে না। তবে নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি থাকায় এই আগস্টেও জেলায় জেলায় কর্মসূচি থাকবে আওয়ামী লীগের। সঙ্গে শোকের মাসের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। দলীয় প্রধান শেখ হাসিনা আগামীতে সারা দেশেই জনসভা করবেন। আগামী ২ আগস্ট রংপুরে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তার আগে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলতে চান। রংপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ওই জনসভাকে ঘিরে গত শুক্রবার সেখানে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ ছাড়া রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ওই বিভাগে দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও মন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ইনকিলাবকে বলেন, জনসভা সফল করতে আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের টিম, ওই বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা কাজ করে যাচ্ছি।
১৪ দলের বৈঠকে হিরো আলমকে নিয়ে আলোচনা সভা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে আলোচনায় উঠে এলেন হিরো আলম; তার উপর হামলাকারীদের শাস্তির নিশ্চয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলে জোটের নেতারা জানিয়েছেন।
বুধবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের এই বৈঠক হয়। এদিনই হিরো আলমের উপর হামলাকারীদের শাস্তি চেয়ে ইউরোপের দেশগুলোর বিবৃতি এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি টুইট করে উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)।
গত সোমবার ভোটগ্রহণ শেষ হওার ঘণ্টাখানেক আগে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হিরো আলমের উপর হামলা হয়। তাকে ফেলে বেধড়ক পেটান হয়। এজন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট বেঁধে ভোট করা এবং বিদেশিদের কোনো চাপে নত না হওয়ার আলোচনার সঙ্গে হিরো আলম প্রসঙ্গও উঠে ১৪ দলের বৈঠকে।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেছেন, হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা।
গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারধর করার বিষয়টি নিয়ে কথা হয়।
“সবাই বলেছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।”
হিরো আলমকে নিয়ে কী কথা হয়েছে- জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার বলেন, “হিরো আলমকে মারধর করার বিষয় নিয়ে কথা হয়েছে। সবাই বলেছে, নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তো নয়ই, তাকে কেন মারধর করতে হবে?
“প্রধানমন্ত্রীও বলেছেন, নিজের দলের কেউ থাকলেও আইনের আওতায় আনবেন।”
বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিরো আলমকে কারা হিরো বানাচ্ছে, এটা দেখতে হবে। কারা আক্রমণ করেছে, সেটা নিয়ে কথা হয়েছে।
“আমরা বলেছি, এটা কোনোভাবেই ঠিক হয়নি। যারা মারধর করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দলের কেউ জড়িত থাকলেও শাস্তির আওতায় আনা হবে।”
নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করায় গ্রেফতার হতে পারে ট্রাম্প
ফের গ্রেফতারের আশঙ্কা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদ ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেফতার করা হতে পারে।
তিনি বলেন, মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাকে জানিয়েছেন যে, তাকে লক্ষ্য করে তাদের তদন্ত চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রাম্প আরও জানিয়েছেন, একটি গ্র্যান্ড জুরির কাছে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাধারণত এসব ক্ষেত্রে গ্রেফতার ও অভিযোগনামা দায়ের করা হয়। তবে এ বিষয়ে বিশেষ কৌঁসুলি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের প্রশ্নের কোনো জবাব দেননি।
ফৌজদারি অপরাধের জন্য ট্রাম্পের বিরুদ্ধে এটি হবে তৃতীয় কোনো অভিযোগ। অন্য অভিযোগের মধ্যে রয়েছে, গোপনীয় সরকারি দলিল অপব্যবহারের অভিযোগ, যার জন্য স্মিথের আইনজীবী দল গত জুন মাসে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালে নিউইয়র্কে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখার জন্য তাকে গোপনে অর্থ প্রদানের ব্যাপারে মিথ্যাচারের অভিযোগও আনা হয়েছে। তার বিরুদ্ধে সেই মামলাটিতে বিচার শুরু হবে আগামী বছর মার্চ মাসে। সূত্র : বিবিসি।
হিরো আলমের ওপর হামলার পূর্ণ তদন্ত চেয়ে ১২ বিদেশি মিশনের যৌথ বিবৃতি
বাংলাদেশের ১২ টি দেশের দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আশরাফুল হোসেন নামের এক ব্যক্তির ওপর হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায়। হামলার জন্য দায়ী ব্যক্তিদেরও জবাবদিহি করতে চান তারা।
বুধবার (১৯ জুলাই) তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো সহিংসতা নেই। আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং দায়ীদের জবাবদিহি করতে হবে। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই।”
রিপোর্টিং দূতাবাস এবং হাই কমিশনগুলি বিভিন্ন দেশের জন্য বিশেষ অফিসের মতো। এর মধ্যে রয়েছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নামক দেশগুলির একটি গ্রুপ।
এই বাক্যটি 12টি বিশেষ অফিসের ওয়েবসাইটে লেখা হয়েছে যা অন্যান্য দেশের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে।
যাকে দায়িত্ব দিতে চান তাকে ভোট দিতে একটি স্কুলে গিয়েছিলেন হিরো আলম। কিন্তু সেখানে গিয়ে কিছু লোক তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়।
নির্বাচন কমিশনার ব্যাখ্যা করেন, হিরো আলমের ওপর হামলার ঘটনাটি যেন কেউ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে ম্যাথিউ মিলার নামে সরকারের এক ব্যক্তি বলেছিলেন, নির্বাচনের সময় হিরো আলমের মতো কাউকে আঘাত করা বা আক্রমণ করা ঠিক নয়। এর কারণ গণতন্ত্রে, আমাদের সকলের উচিত অন্যকে আঘাত না করে শান্তিপূর্ণভাবে ভোট দিতে এবং আমাদের মতামত প্রকাশ করতে সক্ষম হওয়া উচিত।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, একটি গোষ্ঠী যা জনগণের অধিকার রক্ষায় সহায়তা করে, সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেছে যাতে বলা হয় যে তারা খারাপ কিছু ঘটার জন্য খুব বিরক্ত।
ঢাকা-১৭ উপ-নির্বাচনে জয়ী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, নির্বাচন শেষ হওয়ার ঠিক আগে খারাপ কিছু ঘটে গেছে, এবং তিনি তা মোটেও পছন্দ করেন না।
তিনি আরও বলেন, "যারা লড়েছে, তারা কোনোভাবেই নৌকাকে সমর্থন করছে না। তারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন নিয়ে তর্ক করার জন্য এটা করেছে"।
তিনি চেয়েছিলেন যারা কিছু ভুল করেছে তাদের ধরা হোক এবং শাস্তি হোক।
হিরো আলমকে আহত করার সঙ্গে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। তারা যা করেছে তার জন্য এখন বিপাকে পড়েছে।
আগামীকাল বিএনপির শোকমিছিল
ঢাকার মতো বিভিন্ন স্থানে হামলা, গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল খুবই দুঃখিত ও ক্ষুব্ধ। আগামীকাল, তারা কতটা শোকাহত তা দেখানোর জন্য একটি বিশেষ মিছিল করতে চলেছে। ঢাকায় বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল হবে।
বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জনগণের সঙ্গে এই কর্মসূচি শেয়ার করেন।
আজ সকালে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত হেঁটে যায় বিএনপি গ্রুপটি। বিকেল সাড়ে ৫টায় তারা যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে পদযাত্রা শেষ করেন। তাদের পদচারণা শেষে তারা একটি সমাবেশ নামে একটি বিশাল সমাবেশ করেছিল।
গতকাল মিছিলে কিছু খারাপ লোক অনেক নিরীহ মানুষকে আহত করেছে। মির্জা আব্বাস একজন শিশুকে কারা আঘাত করেছে তা খুঁজে বের করতে এবং তারা যা করেছে তার মূল্য দিতে চায়। তিনি নিশ্চিত করতে চান যে যারা আহত হয়েছেন তারা ন্যায়বিচার পান। মির্জা আব্বাস যারা শুটিং করেছেন তাদের সতর্ক করতে চান, কারণ তারা না থামলে ক্ষুব্ধ লোকেরা তাদের পেতে পারে।
মির্জা আব্বাস তার সমাপনী বক্তব্যে বলেন, শেষ কথা বলতে পারি এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, যারা ভাববে এবং নির্বাচনে যাবে তাদের সরকারের প্যাদা বলা হবে এবং এদেশের মাটিতে তাদের বিচার হবে।
বিএনপির এই নেতা এমন কথার জবাব দিচ্ছেন আরেক নেতা। বিএনপি নেতা বলছেন, বিদেশিরা তাদের দল সম্পর্কে তেমন কিছু জানে না এবং তারা তাদের কোনো সাহায্যও করেনি। বিদেশিদের আমন্ত্রণ জানালেও তাদের কাছে কিছু চায় না বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।
আব্বাস বলেন, "বিভিন্ন দেশ থেকে অন্য লোকেরা এসে দেখেছে যে আপনি কীভাবে অন্যদের কষ্ট দিয়েছেন।" এই লোকেরা দেখেছে কিভাবে আপনি অন্যদের গায়েব করে তাদের ভোটের অধিকার কেড়ে নেন। তাই আজ তারা আপনার পাশে নেই। সারা বিশ্বে তুমি নিজেই আছো। কেউ আপনাকে সমর্থন করছে না।
আবদুস সালাম সরকারকে বলেছেন, হিরো আলমকে নিয়ে নির্বাচন করা যাবে না। তিনি বিএনপি সম্পর্কে আরও বলেন, রাত সবসময় দিনের পরে আসে, এবং সবসময় রাতের পরে দিন আসে।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা আবদুস সালাম। সমাবেশে আরও বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, নবীউল্লাহ, সুলতান সালাউদ্দিন, আফরোজা আব্বাস, এসএম জিলানী, সৈয়দ মাহমুদ প্রমুখ বিএনপি নেতারা।